১০:৩২ পি.এম
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘বিগত সরকারের সময় ক্রীড়াজগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের সুপারস্টারদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে। বর্তমান সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিচ্ছে। দলীয় হীনস্বার্থে যেন তাঁদের ব্যবহার না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ।’
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং বর্ষায় নজরুল উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে তিনি আরো জানান, ‘কালচারাল ফ্যাসিজম একটি মনস্তাত্ত্বিক বিষয়। স্বৈরশাসকরা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে।’
মহোদয় বলেন, ‘আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে হবে। যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পুষিয়ে নেওয়া যায় এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরো সুসংগঠিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে যুগোপযোগী করা যাবে এবং দলীয় হীনস্বার্থে যাতে এর ব্যবহার না হয়, সে লক্ষ্যে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে চাই।’
আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন