ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সার লুটের তিন দিন পর প্রশাসনের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে সার বিতরণ শুরু


সার লুটের তিন দিন পর প্রশাসনের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে সার বিতরণ শুরু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে চাঞ্চল্যকর সার লুটের ঘটনার তিন দিন পর বুধবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে ইউরিয়া সার বিতরণ শুরু হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন জমা হলেও সার লুটের নেপথ্যের ঘটনা ও জড়িতদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথের উপস্থিতিতে শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজে সার বিতরণ কার্যক্রম শুরু হয়।

সার ডিলার তাইফুর রহমান মুকুল জানান, ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতা এবং পুলিশের উপস্থিতিতে ৪৩৪ বস্তা ইউরিয়া সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

ইউএনও অমৃত দেবনাথ বলেন, গত রবিবার বিক্ষুব্ধ কৃষকরা গুদামের বেড়া ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যান। ঘটনার তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্ত প্রতিবেদনে সার ডিলারের বিরুদ্ধে গাফিলতি, বিক্রির রসিদ না দেওয়া, রেজিস্টার ঘষামাজা এবং সিন্ডিকেটের মাধ্যমে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার জবাবসহ পুরো বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সার ডিলার পয়েন্ট খুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে সার বিতরণ স্বাভাবিক রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সার ডিলার তাইফুর রহমান মুকুল আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে আসামি করে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস নিয়ে কওমি উলামায়ে কেরামের সঙ্গে মুজাকারায় বসতে প্রস্তুত: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস নিয়ে কওমি উলামায়ে কেরামের সঙ্গে মুজাকারায় বসতে প্রস্তুত: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস আয়োজনের পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকলে কওমি উলামায়ে কেরামের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সাংগঠনিক সচিব মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী।

এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, “ব্রাহ্মণবাড়িয়ার কওমি উলামায়ে কেরামদের প্রতি বাহাস কিংবা চ্যালেঞ্জ দিচ্ছি না। শুধু এতটুকু বলব—আমরা শাব্দিক অর্থের বিবেচনায় ঈদ বলে থাকি। জশনে জুলুসের পদ্ধতি নিয়ে আপনাদের যদি দ্বিমত থাকে, প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারা (মতবিনিময়) করার জন্য বসতে প্রস্তুত আছি।”

তিনি আরও জানান, “আশা করি ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন আহলে সুন্নাত ওয়াল জামা'আতকে স্পেস দিবেন।”

মুফতি তাহেরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনে আনন্দ মিছিল করা জায়েজ—এটি দলিলের মাধ্যমে সাব্যস্ত করতে না পারলে ব্রাহ্মণবাড়িয়া সদরে জশনে জুলুস উদযাপনের উদ্যোগ আর নেবেন না।

তিনি বলেন, “ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার বৈষম্যের ব্রাহ্মণবাড়িয়া শহরকে ধর্মীয় সম্প্রীতির শহর বানাতে কওমি উলামায়ে কেরামদের সঙ্গে বসতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ।”

বক্তব্যের শেষদিকে তিনি “আহলে সুন্নাত ওয়াল জামা'আত—জিন্দাবাদ” স্লোগান দেন।

মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সাংগঠনিক সচিব এবং দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ফরিদপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদপুরের সদরপুরে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার সকালে জাতীয় ও দলীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তাফা আমির ফয়সল মুজাদ্দেদী। পরে পায়রা ও বেলুন ওড়ানো হয়। 

দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল ওয়াক্তিয়া নামাজের পাশাপাশি নফল নামাজ, দফায় দফায় মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়া। 

পরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সল। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, বর্তমানে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জাকের পার্টির নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠানমালায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাকের পার্টির লাখো নেতাকর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে সাজাভোগ শেষে সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


ভারতে সাজাভোগ শেষে সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার বিকালে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- ঢাকার কদমতলী থানার জাকির হোসেনের ছেলে সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার মফিজ উদ্দিনের ছেলে তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রফিকুল ইসলামের ছেলে মামলত হোসেন (৩৪) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে রিহাম (১৯)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ছয় বাংলাদেশি বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে সাজাভোগের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এর মধ্যে মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক কারাগারে তিনজন এবং ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে তিনজন কারাভোগ করেন। বুধবার বিকালে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি, বিএসএফ ও উভয় দেশের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) বজলুর রশিদ বলেন, ‘বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


পোরশায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

 

নওগাঁর পোরশায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।

সভায় মহানবী (সাঃ) এর জীবন, তাঁর সুন্নাহ, আদর্শ এবং মানবতার শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদৌস, পল্লি জীবীকায়ন প্রকল্পের কর্মকর্তা মঞ্জুর মোরশেদ, শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহানবী (সাঃ) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং হামদ্নাতের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%