১১:১৩ পি.এম
পুলিশ হেডকোয়ার্টার্স মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে যে, প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
আজ বুধবার পুলিশের হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।
সভায় মেট্রোপলিটন পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের পাশে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ যেন না বাড়ে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন মামলা নিবিড়ভাবে তদন্ত করার এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
সভায় জুন-২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনার পাশাপাশি সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এর সঙ্গে ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ ও অপহরণ মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন