ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ইতিহাস গড়লেন আলেক্সান্দ্রা ইআলা


ইতিহাস গড়লেন আলেক্সান্দ্রা ইআলা

ফিলিপাইন এর টেনিসে নতুন ইতিহাস গড়েছেন আলেক্সান্দ্রা ইআলা। ওয়াশিংটনে অনুষ্ঠিত মুবাদালা ডিসি ওপেনে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ বাছাই এবং বিশ্বের তিন নম্বর খেলোয়াড় জেসিকা পেগুলাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ ট্যুর-স্তরের একক শিরোপা জিতেছেন। এই বিজয়ের মাধ্যমে তিনি ডব্লিউটিএ ট্যুরে একক শিরোপা জেতা প্রথম ফিলিপিনো খেলোয়াড়ের কীর্তি গড়লেন। ২১ বছর বয়সী এই তারকা নতুন ইতিহাস সৃষ্টি করলেন।

দুই দিন ধরে বৃষ্টির কারণে ফাইনালটি ব্যাহত হয়েছিল। তবে ইআলা ৪-৬, ৬-৪, ৬-০ সেটের ব্যবধানে পেগুলাকে পরাজিত করেন। রবিবার প্রথম সেট হেরে এবং দ্বিতীয় সেটে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার অবস্থায় খেলা স্থগিত হয়েছিল। সোমবার খেলা শুরু হলে ইআলা দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং শেষ ১৩ গেমের মধ্যে ১০টি গেম জিতে শিরোপা নিশ্চিত করেন।

শিরোপা জয়ের পর আবেগে ফেটে পড়েন ইআলা। তিনি জানান, এটি তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক। যদিও এটি তার প্রথম শিরোপার সুযোগ ছিল, তবে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে এটি শেষ নয়।

আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

অন্যদিকে, পুরুষদের এককের বিভাগে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ শিরোপা জিতেছেন। তিনি ফাইনালে স্পেনের ১৯ বছর বয়সী রাফায়েল জোদারকে ৭-৬(২), ৬-৪ সেটে পরাজিত করে ক্যারিয়ারের ১১তম এটিপি শিরোপা লাভ করেন এবং ২০২৬ সালের প্রথম শিরোপা নিশ্চিত করেন।

হাঁটুর চোট কাটিয়ে ফেরা ফ্রিটজ পুরো ম্যাচে অসাধারণ সার্ভিস করেন। প্রথম সার্ভ থেকে ৮১ শতাংশ পয়েন্ট জিতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন।

বৃষ্টিবিঘ্নিত এক সপ্তাহের পর ডিসি ওপেন অবশেষে শেষ হলো। এবার খেলোয়াড়দের লক্ষ্য বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।

আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত : নুরুল হক নুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ এম


ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত : নুরুল হক নুর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী। তিনি প্রশ্ন করে বলেন, "ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।" তিনি বলেন, "এই যে দেখেন এখন ভিডিও বাইর হয় বিভিন্নভাবে। এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি- এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে।"

সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নুর বলেছেন, "এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, ১৭ বছরের দৈত্য-দানব ফ্যাসিবাদ জনগণ হটিয়েছে। এখন একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে।"

তিনি প্রশ্ন রেখে বলেন, "ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ ও রাষ্ট্র চালাবে? কে আছে দেখান? এই মুহূর্তে এমন একটি জিওপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।"

এসময় নুর অভিযোগ করেছেন যে এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। তিনি বলেন, "এনসিপি আজকে বিরোধীদলে আছে, রাজনীতি শিখুক। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। না হলে দেশের আরও সংকট তৈরি হবে। এনসিপি নিজেদের বুদ্ধিতে-শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষদিকে ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের উপরে ভর করেছে। এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাচ্ছে। এনসিপি এখন রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। এই বিষ ফোঁড়ে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম উদ্ধার, মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:২১ এম


চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম উদ্ধার, মাদক কারবারি আটক

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে, মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের একটি ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায়, শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাসলিমাকে আটক করা হয়। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়। অভিযানকারীরা একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিক ড্রামের সন্ধান পান। পরবর্তীতে, ড্রামটি মাটি থেকে তুলে খুলে এর ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দের প্রক্রিয়া সম্পন্ন হয়।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটক নারী মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেয়ার বাঁচাতে ট্রাম্পের সহায়তা চাইছেন ইনফান্তিনো, ফোন ধরছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ এম


চেয়ার বাঁচাতে ট্রাম্পের সহায়তা চাইছেন ইনফান্তিনো, ফোন ধরছেন না ট্রাম্প

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্ব ধরে রাখতে ক্রমাগত চাপে পড়ছেন। এই পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাওয়ার চেষ্টা করছেন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দৈনিক নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদন অনুসারে, তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এ পর্যন্ত সাফল্য অর্জন করতে পারেননি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ফিফা সভাপতির ফোনও ধরছেন না, এ তথ্য সংবাদমাধ্যমটি জানিয়েছে।

তবে বিকল্প উদ্যোগ হিসেবে ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার সকালে ৯টার পরে রুবিওর সঙ্গে টেলিফোনে যোগাযোগের পরিকল্পনা ছিল।

তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন তথ্য অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি পোস্টে বলেন, ইনফান্তিনোর সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই রুবিওর। সূত্রের তথ্যের সত্যতা যাচাই করা উচিত ছিল, অথবা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন।

সম্প্রতি ইনফান্তিনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের স্বত্ব বিক্রির একটি উদ্যোগ নিয়েছিলেন। এ পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা, এএফসি এবং কনক্যাকাফ এর বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে।

বিশেষ করে উয়েফা হুঁশিয়ারি দেয় যে, বিশ্বকাপের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত হলে তারা প্রতিযোগিতা বয়কটের পথও বেছে নিতে পারে। চারদিকের সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফিফা সেই পরিকল্পনা থেকে সরে আসে।

কিন্তু সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ইনফান্তিনোর প্রতি সদস্য দেশগুলোর আস্থা ফিরে পাচ্ছেন না তিনি। বিভিন্ন ফুটবল ফেডারেশন তার প্রতি সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিচ্ছে। ইতোমধ্যে ওয়েলস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ইনফান্তিনোকে সমর্থন করবে না। ইংল্যান্ডও একই ধরনের অবস্থানের ইঙ্গিত দিয়েছে।

এই অবস্থায়, ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে এসেছে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলেক্সান্ডার সেফেরিন এবং ফরাসি ক্লাব পিএসজির সভাপতি নাসের-আল খেলাইফির নাম আলোচনায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ এম


সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে চুক্তিতে পৌছানোর জন্য ইরানকে একটি 'শেষ সুযোগ' দেওয়া হয়েছে। সোমবার (স্থানীয় সময়) তিনি আরও দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং ইরানের অনুরোধ পাওয়ার পর ওয়াশিংটন পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছে।

কারণ তারা কূটনৈতিক পথে এগোতে চেয়েছিল, সামরিক পদক্ষেপের বদলে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে 'প্রেসিডেনশিয়াল মিলিটারি স্পাউস কমিশন' গঠনের নির্বাহী আদেশে সই করার পর, ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কূটনৈতিক যোগাযোগ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরণের সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত ছিল। আলোচনা ইরানের অনুরোধে হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প।

তিনি উল্লেখ করেন, 'আমরা এখন কথা বলছি। আমরা কথা বলছি। এবং এই আলোচনা হচ্ছে ইরানের অনুরোধে। সৌদি আরব এর পক্ষে আছে। ইউএই এর পক্ষে আছে। বিশেষ করে কাতার এর পক্ষে আছে। আরো অনেক দেশও সমর্থন দিচ্ছে। বহু দেশ ফোন করেছে। তারা সবাই চেয়েছে, শেষ একটি সুযোগ দেওয়া হোক।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো দাবি করেন যে, 'আলোচনা চলছে' — এমন কথা ইরান আগে অস্বীকার করেছিল। তবে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের দীর্ঘ বৈঠক হয়েছে।

তিনি বলেন, 'এটি অবিশ্বাস্য। আমাদের অনেক আলোচনা হয়েছে। তারা কখনও কখনও তা অস্বীকার করে। অথচ তারা ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে বসে কথা বলেছে। তবে আলোচনা এগিয়ে যাচ্ছে।' ট্রাম্প আরো দাবি করেন, কূটনৈতিক উদ্যোগের আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল। তিনি বলেন, 'গতকাল আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালাতে যাচ্ছিলাম। খুবই কঠোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেকোনো হামলার চেয়ে কঠোর। আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তখন তারা ফোন করল। সৌদি আরব ফোন করল। ইউএই ফোন করল। কাতার ফোন করল। আরো অনেকের কাছ থেকে আমি ফোন পেয়েছি।' তিনি আরো বলেন, 'আমি 'অনুরোধ' শব্দটি ব্যবহার করতে চাই না। কিন্তু কেউ কেউ বিশেষভাবে তা করেছে। ইরান হামলার শিকার হতে চায়নি। তারা বলেছে, আমরা কথা বলতে চাই। আমার দৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়টি নিয়ে কথা বলতে চাই। কারণ পুরো বিষয়টি সেটিকেই ঘিরে।'

ট্রাম্প জানান যে, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, আগের মার্কিন প্রশাসন ও অন্য দেশগুলো কয়েক দশকেও এই সমস্যার সমাধান করতে পারেনি। তিনি বলেন, 'এটি অনেক আগেই করা উচিত ছিল। ৫০ বছর ধরে কেউ এটি করতে পারেনি। আর এখন সময় হয়ে গেছে।' ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগের মার্কিন সামরিক অভিযানের কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, সেসব অভিযানে তেহরানের পারমাণবিক সক্ষমতা বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, 'এক বছরেরও বেশি আগে আমরা বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিলাম। এতে তাদের সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। আমরা খুব ভালো কাজ করেছি।'

এর আগে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সমালোচনা আরো জোরালো করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চাইতে চাইতে প্রকাশ্যে আবার সেই আলোচনা অস্বীকার করে ইরানের নেতৃবৃন্দ 'অবিশ্বাস্যভাবে দ্বিমুখী আচরণ' করছে। তিনি আবারও বলেন, 'ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না।' একই সঙ্গে দাবি করেন, কোনো চুক্তি বা 'সম্পূর্ণ আত্মসমর্পণ' না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে যাতায়াতের ওপর যুক্তরাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণ থাকবে। ট্রাম্পের এই মন্তব্য আসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্যের পর। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ আলোচনার খবর নাকচ করেন। তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় নেই। বাঘাই আরো জানান, হরমুজ প্রণালি দিয়ে নতুন সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের যে সমঝোতা হয়েছে, সেটি শুধুমাত্র জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার একটি কারিগরি ব্যবস্থা। এর অর্থ এই নয় যে কৌশলগত এই জলপথ আবার খুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রথমবারের মতো প্রেসিডেনশিয়াল মিলিটারি স্পাউস কমিশন গঠনের নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো সামরিক সদস্যদের পরিবারকে আরো শক্তিশালীভাবে সহায়তা করা। তিনি বলেন, 'আমাদের অসাধারণ সামরিক পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা আজ একটি বড় নতুন পদক্ষেপ নিচ্ছি। এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ আমি প্রথমবারের মতো প্রেসিডেনশিয়াল মিলিটারি স্পাউস কমিশন গঠনের নির্বাহী আদেশে সই করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%