ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ মদ্রিচ


ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ মদ্রিচ

বিশ্বকাপে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচকে ঘিরে মূল আকর্ষণ হয়ে উঠেছে এই দুই তারকা—হ্যারি কেইন ও লুকা মদ্রিচ। বুধবার রাতে টেক্সাসের আর্লিংটনে ‘এল’ গ্রুপের এই ম্যাচে দুই দলের লড়াই অনেকটিই নির্ভর করবে এই দুই অভিজ্ঞ ফুটবলারের অনন্য পারফরম্যান্সের ওপর।

ম্যাচের আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মদ্রিচের প্রশংসা করে বলেন, 'মাঝমাঠে ওর মতো বৈচিত্র্যময় ফুটবলার এই বিশ্বকাপে আর নেই। বয়স যাই হোক, ক্রোয়েশিয়ার চালিকাশক্তি তিনিই।' অন্যদিকে, ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের মতে, 'হ্যারি কেন দুর্দান্ত ফর্মে রয়েছে, ক্লাব ও দেশের জার্সিতে সমানভাবে উজ্জ্বল।'

কাগজে-কলমে এগিয়ে ইংল্যান্ড। বাছাইপর্ব থেকে প্রস্তুতি ম্যাচ, সবখানেই দারুণ ছন্দে রয়েছে টুখেলের দল। কেনের পাশাপাশি আক্রমণে জ্বলে উঠেছেন জুড বেলিংহ্যাম ও বুকায়ো সাকা। তবে একাদশ নির্বাচন নিয়ে কিছুটা দোটানায় রয়েছেন কোচ। নাম্বার টেন পজিশনে বেলিংহামের বদলে মর্গ্যান রজার্স এগিয়ে থাকতে পারেন, আর সাকার জায়গায় সুযোগ পেতে পারেন ননি মাদুয়েকে।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

অন্যদিকে, ক্রোয়েশিয়ার শক্তি তাদের অভিজ্ঞতা। ৪০ বছর বয়সী মদ্রিচকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দলের খেলা। মাঝমাঠে তার সঙ্গে দারুণ সমন্বয় মাতেও কোভাসিচের। মদ্রিচ নিজেও আত্মবিশ্বাসী, 'আমরা ইংল্যান্ডকে সম্মান করি, কিন্তু ভয় পাই না।'

সাম্প্রতিক ইতিহাসও ক্রোয়েশিয়ার পক্ষে কথা বলে। ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা, এবং গত দুই আসরে রানার্স-আপ ও তৃতীয় হয়েছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন মা

গাজীপুরের কালীগঞ্জে একটি মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে, মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় বজ্রাঘাতে সোহানা আক্তার শারমিন (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনা বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বেতুয়া এলাকায় ঘটে।

মৃত সোহানা আক্তার শারমিন, বেতুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী রায়হান হোসেনের স্ত্রী ছিলেন। পুলিশ জানায়, নিহতের মেয়ে বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। মেয়েকে আনতে স্কুলে যাওয়ার পথে হৃদয়বিদারকভাবে বজ্রপাতের শিকার হন, এবং এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শিশুধর্ষণ মামলায় ২৬ দিনে রায়, আসামি মনিরের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


চট্টগ্রামে শিশুধর্ষণ মামলায় ২৬ দিনে রায়, আসামি মনিরের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মনির হোসেনকে (৩০) আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। বিচার শুরু হওয়ার আট কার্যদিবসের মধ্যে এবং মামলার ২৬ দিনের মধ্যে আদালত এই রায় প্রদান করেন।

এর আগে গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি গুদামঘরে শিশু ধর্ষণের এই ঘটনার তোলপাড় হয় দেশজুড়ে।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মনির হোসেনকে আটক করার পর উত্তেজিত স্থানীয় জনগণ তাকে গণপিটুনি দিতে চেয়ে নিজেদের জিম্মায় নেওয়ার দাবি জানায়। এই সময় পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে প্রায় ৩০ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে রাত সোয়া ১০টার দিকে পুলিশ কৌশলে আসামিকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়।

ঘটনার পর দিন ২২ মে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে একমাত্র আসামি করে বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একইদিন বিকেলে আসামি আদালতে হাজির হলে তিনি নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়। পরে মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে ডিএনএ প্রতিবেদনসহ তদন্ত সম্পন্ন করে ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় ৯ জুন। ওইদিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। পরদিন ১০ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে মাত্র তিন কার্যদিবসের মধ্যে বাদী, ভুক্তভোগী, চিকিৎসকসহ মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ১৬ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুসফুস প্রতিস্থাপনে সফল নরওয়ের রাজকুমারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ফুসফুস প্রতিস্থাপনে সফল নরওয়ের রাজকুমারী

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের ফুসফুস প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকেরা বুধবার জানিয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ হাসপাতলে থাকতে হবে।

রাজপরিবারের জন্য এই ফুসফুস প্রতিস্থাপন একটি সেই সময়ে হয়েছে, যখন তারা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের মধ্যে রয়েছেন। এই সপ্তাহের শুরুতে, ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের আগের সম্পর্কের ২৯ বছর বয়সী ছেলে মারিয়াস বোরগ হোইবি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ড পেয়েছেন। তবে তার আইনজীবী নিশ্চিত করেছেন যে, হোইবি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী হাকনের ৫২ বছর বয়সী স্ত্রী মেটে-মারিট ২০১৮ সালে পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়েছিলেন। এই দীর্ঘমেয়াদি রোগে ফুসফুসে ক্ষত সৃষ্টি হয় এবং শরীরের অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমে যায়।

অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, ফুসফুস প্রতিস্থাপন সফল হয়েছে। কিন্তু অস্ত্রোপচারটি ঠিক কবে করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। হাসপাতালের অধ্যাপক আরো হোম বলেছেন, অন্য রোগীদের মতো মেটে-মারিটকেও কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।

এই সময় তার ওষুধের মাত্রা সমন্বয়, সম্ভাব্য জটিলতার চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম চলবে।

গত ৫ জুন তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় তাকে ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। চিকিৎসকেরা বলছেন, অস্ত্রোপচার ছাড়া তার বেঁচে থাকার সম্ভাবনা সীমিত ছিল। রাজপ্রাসাদ জানিয়েছে, সমর্থন ও শুভকামনার জন্য যুবরাজ ও যুবরানী জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার শারীরিক অবস্থার পরবর্তী তথ্য জানানো হবে।

নরওয়েতে প্রতি বছর প্রায় ৩০ থেকে ৩৫টি ফুসফুস প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে রাজপরিবারের সদস্যদের জন্য কোন বিশেষ সুবিধা দেওয়া হয় না।

তারা আরো জানায়, এর আকার সঠিক হতে হবে, রক্তের গ্রুপও সঠিক হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, গ্রহীতার শরীরে ওই অঙ্গের টিস্যুর ধরনের বিরুদ্ধে কোন অ্যান্টিবডি নেই। এর মূল উদ্দেশ্য হলো সঠিক অঙ্গটি সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। এর মানে হলো, সফলতার সম্ভাবনা বাড়ানোর জন্য অনেকগুলো বিষয়কে অনুকূলে থাকতে হয়।

অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের তথ্য অনুযায়ী, নরওয়েতে ফুসফুস প্রতিস্থাপন করা রোগীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ অস্ত্রোপচারের পর অন্তত এক বছর বেঁচে থাকেন। আর প্রায় ৫৫ শতাংশ রোগী ১০ বছর বা তারও বেশি সময় জীবিত থাকেন।

গত ডিসেম্বরে যুবরাজ হাকন জানিয়েছিলেন, মেটে-মারিটের শারীরিক অবস্থার ওঠানামা হচ্ছিল এবং তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে রাজকুমারীর অসুস্থতা নিয়ে খোলামেলা কথা বলার প্রশংসা করেন। তার মতে, এতে একই রোগে আক্রান্ত অন্য মানুষ উপকৃত হতে পারবেন।

মেটে-মারিটের সঙ্গে যুবরাজ হাকনের পরিচয় ঘটে ১৯৯৯ সালে একটি সঙ্গীত উৎসবে। তখন তিনি একজন একক মা এবং সাধারণ পরিবারের সদস্য ছিলেন। তাদের সম্পর্ক শুরুতে বিতর্কের জন্ম দিলেও পরে তা নরওয়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় রাজকীয় প্রেমকাহিনীগুলোর মধ্যে একটিতে রূপ নিয়েছে।

কিন্তু এ বছর একের পর এক কেলেঙ্কারির কারণে নরওয়ের রাজতন্ত্রের প্রতি জনসমর্থন কমে গেছে বলেও জনমত জরিপে দেখা যাচ্ছে। বিশেষ করে মেটে-মারিটের ছেলে মারিয়াস বোরগ হোইবির বহুল আলোচিত বিচার ও সাজা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

এদিকে, নরওয়ের রাজকুমারী মার্থা লুইস প্রয়াত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে অতীতে সম্পর্ক থাকার জন্য রাজা ও রানির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, এপস্টাইনকে একসময় বন্ধু মনে করলেও তার মৃত্যুর কয়েক বছর আগে সম্পর্ক ছিন্ন করেছিলেন। ফেব্রুয়ারিতে পরিচালিত এক জরিপে দেখা যায়, নরওয়েতে রাজতন্ত্র বজায় রাখার পক্ষে সমর্থন রেকর্ড সর্বনিম্ন ৬০ শতাংশে নেমে আসে। তবে মে মাসে সেই সমর্থন কিছুটা বেড়ে ৬৪ শতাংশে পৌঁছায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৫ কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


৭৫ কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার তুলনায় প্রায় ১.৭ গুণ বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য হাসনাত আবদুল্লাহর উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন (পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং নারী ২ হাজার ২৯ জন)। এর বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ এবং নারী ২ হাজার ৭৭ জন) বন্দি আবদ্ধ রয়েছেন। যা মোট ধারণক্ষমতার ১.৭ গুণ।

ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে বলেই কিছু কিছু কারাগারে আবাসন সমস্যা বিরাজ করছে বলে তিনি স্বীকার করেন।

বন্দিদের আবাসন সংকট কাটাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানালেন, ইতোমধ্যে কেরাণীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া, কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু হবে।

তিনি আরো বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারগুলি পুনর্নির্মাণের কাজ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এই চটি কারাগারের কাজ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং মোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগারের পুনর্নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে কারাগারগুলোর বন্দি ধারণক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে এবং আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%