ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমধ্যসাগরে ফের ১১ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮


ভূমধ্যসাগরে ফের ১১ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮

লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু ঘটে। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।

সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশ্যে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জন বাংলাদেশি বলে জানা গেছে।

যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর খাবার ও পানি ছাড়াই নৌকাটি নিয়ে বিপজ্জনক যাত্রা অব্যাহত রাখেন অভিবাসনপ্রত্যাশীরা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে নৌকাটি সাগরে ভাসতে থাকে।

আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না

এভাবে টানা নয় দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছে যায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসাধীন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাথারিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুল করিম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা ৪২ জন গ্রিসের উদ্দেশে রওয়ানা হয়েছিলাম। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর আমাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সেই কারণে আর সামনে এগোতে পারিনি। এ সময় আমাদের উদ্ধার করতে দালালের লোকজন কিংবা অন্য কোনো সংস্থা এগিয়ে আসেনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমাদের কাছে খাবার বা পানি কিছুই ছিল না। খাবার ও পানির অভাবে চোখের সামনেই নয়জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মরদেহ সাগরে ফেলে দিতে হয়েছে। পরে আরও দুজন মারা যান। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি বলেন, আমরা এখন মারসা মাতরুহ হাসপাতালে ভর্তি। এখানে চিকিৎসকরা আমাদের চিকিৎসা দিচ্ছেন এবং ভালো খাবারেরও ব্যবস্থা করছেন। আমাদের বাঁচান। আমরা দেশে ফিরে যেতে চাই।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে

এ বিষয়ে মিশরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শরিফ এবং স্থানীয় পুলিশ স্টেশনের বাদরান নামের এক কর্মকর্তার সঙ্গে দূতাবাসের নিয়মিত যোগাযোগ রয়েছে।

স্থানীয় পুলিশ দূতাবাসকে জানিয়েছে, তারা মোট ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ১৮ জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তার বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

দূতাবাস আরও জানায়, হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। আহত বাংলাদেশি নাগরিকরা সুস্থ হয়ে উঠলে মিশরের সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক বাংলাদেশিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ‘জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা ও জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ধীরে ধীরে বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ধীরে ধীরে বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেছেন, "কৃষিজমির উর্বর মাটি রক্ষা, বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই নির্মাণব্যবস্থা প্রতিষ্ঠায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানো জরুরি।"

পরিবেশ সুরক্ষা ও নির্মাণ খাতের বাস্তব প্রয়োজনের মধ্যে সমন্বয় রেখে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সরকারি প্রকৌশল দপ্তর, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনকে একযোগে কাজ করতে হবে।

রবিবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি ও সরকারি নির্মাণকাজে ব্লক ব্যবহারের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এসব কথা বলেন। এদিন ইটশিল্পের সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পৃথক আরেকটি সভা হয়।

সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, "প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা করে বিনিয়োগ বাড়ানোর পক্ষে।"

তাহলে ইটভাটার মালিকদের দ্রুততম সময়ে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে।

প্রথম সভায় সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কারকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার নিশ্চিত এবং এর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি প্রকৌশল দপ্তর, পরিবেশ অধিদপ্তর, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশ নেন।

পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়াতে কাঁচামাল আমদানির শুল্ক ও কর যৌক্তিক করা, উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানো, কাঁচামাল কেনায় পরিশোধিত ভ্যাটের রেয়াত এবং শিল্পবর্জ্য ও নির্মাণবর্জ্য পুনর্ব্যবহারে প্রণোদনা দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করা হয়।

সভায় ব্লকের মান নিশ্চিত করতে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরসহ অন্যান্য সরকারি প্রকৌশল দপ্তরকে মান নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা এবং প্রকৌশলী, টেকনিশিয়ান ও রাজমিস্ত্রিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

দ্বিতীয় সভায় ইটশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অটো ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়।

ইটশিল্পের বিদ্যমান সমস্যা, পরিবেশগত মান ও আইন পরিপালন, কাঁচামাল ও জ্বালানি ব্যবহার এবং অধিকতর পরিবেশবান্ধব ও আধুনিক উৎপাদনব্যবস্থায় রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় প্রচলিত ইটভাটার পরিবেশগত প্রভাব কমানো, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ইট উৎপাদনে কৃষিজমির উপরিভাগের মাটির ব্যবহার নিরুৎসাহিত করা এবং দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেটিক ইট ও পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের প্রসারে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানানো হয়।

ইটশিল্পের প্রতিনিধিরা খাতটির সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তোলপাড়

নওগাঁর পত্নীতলা খাদ্য গুদামে ঘুষ বা অনৈতিক টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় এক সাংবাদিক ও খাদ্য গুদামের কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় যে, পত্নীতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা নিজের চেয়ারে বসে আছেন। তার ডান পাশে দাঁড়িয়ে টাকা গুনে দিচ্ছেন ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর রুহুল আমীন। আর সেই টাকা গুনে নিচ্ছেন পত্নীতলায় কর্মরত সাংবাদিক মাহমুদুন্নবী। সেখানে মোট ৫ লাখ ৬ হাজার টাকা গুনে নেন ওই সাংবাদিক। টাকা গুনে নেয়ার একপর্যায়ে মাহমুদুন্নবী বলেন, ‘আমি গোড়া চল্লিশেক ভোটার আইডি ও ছবি দিচ্ছি, আমাকে চল্লিশটা কার্ড করে দেন।’ ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা উত্তরে বলেন, ‘আমি কোথায় পাব।’ প্রতি উত্তরে মাহমুদুন্নবী বলেন, ‘ব্যবস্থা করে দেন।’ এ সময় পাশে থাকা গুদামের কর্মী রফিকুল ইসলাম বলেন, ‘আপনি কৃষি অফিসে যোগাযোগ করেন।’ স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে টাকা নিয়ে ধান ঢোকানো হচ্ছে এমন অভিযোগ ওঠে। এই অনিয়ম নিয়ে সাংবাদিক মাহমুদুন্নবী একটি ওয়েব পোর্টালে সংবাদ প্রকাশ করেন। অভিযোগ উঠেছে যেএই সংবাদের প্রথম পর্ব প্রচারের পর তা ধামাচাপা দিতেই খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা সাংবাদিককে অফিসে ডেকে ওই টাকা প্রদান করেন। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত গুদাম কর্মকর্তা গোলাম মোস্তফা। অন্যদিকে ভিডিওর বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক মাহমুদুন্নবী বলেন, ‘আমি ধান বিক্রি করেছিলাম, তার টাকা গুদাম থেকে নিয়েছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া এবং একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের ফলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেছেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় শিগগিরই ট্রেন চলাচল ও বিমানবন্দর চালু হবে: এমপি শিমুল বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


পাবনায় শিগগিরই ট্রেন চলাচল ও বিমানবন্দর চালু হবে: এমপি শিমুল বিশ্বাস

শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে এবং বিমানবন্দরও চালু হবে, এই তথ্যটি জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি ১৬ আগস্ট রবিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করে এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তন দরকার। জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন এই কারণে। এর ফলশ্রুতিতে পাবনাতে যে ওয়াই সিস্টেম ব্রিজ হচ্ছে, তা আমরা আনন্দের সাথে জানাতে পারছি।

শিমুল বিশ্বাস বলেন, পাবনাতে শিগগিরই ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হতে যাচ্ছে। এতে পাবনার পকেট জেলা হিসেবে যে সমালোচনা রয়েছে এবং কষ্ট রয়েছে, তা দুরীভূত হবে ইনশাআল্লাহ। আমাদের এখানকার উন্নতিতে ভালো কিছু করার ইচ্ছা রয়েছে। ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারেজ পাবনাকে আমাদের দেশের মধ্যে অগ্রগণ্য করবে এবং পাবনাকে ১ নম্বরে রাখবে।

তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ দিয়েছেন। এখন আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন। ৫শ বছরের বঞ্চনা আমরা এক দশকে পাল্টে দিতে পারবো ইনশাল্লাহ। সেই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%