ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে ঢাকা স্পোর্টস ব্যবসায়ীদের মিলনমেলা ও ঐতিহাসিক স্থান পরিদর্শন


চাঁদপুরে ঢাকা স্পোর্টস ব্যবসায়ীদের মিলনমেলা ও ঐতিহাসিক স্থান পরিদর্শন

ব্যস্ত ইট-কাঠের শহর ঢাকা থেকে সাময়িক বিরতি নিয়ে নদী, প্রকৃতি ও মাটির টানে চাঁদপুরে ঘুরে গেলেন ঢাকাস্থ স্পোর্টস সামগ্রী ব্যবসায়ীরা। রাজধানী ঢাকার ক্রীড়াপণ্য ব্যবসায়ীদের সংগঠন এবং বিভিন্ন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে ইলিশের বাড়ি চাঁদপুরে অনুষ্ঠিত হলো একটি স্মরণীয় ও উৎসবমুখর আনন্দ ভ্রমণ। শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এই সফরটি ঢাকার স্পোর্টস ব্যবসায়ীদের জন্য একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার সকালে ব্যবসায়ীরা সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে মেঘনা ব্রিজ, দাউদকান্দি গোমতী নদী ব্রিজ, শ্রীরায়ের চর এবং মতলব বেড়িবাঁধ সড়ক জুড়ে আড্ডা ও স্মৃতিচারণ শুরু হয়। চাঁদপুর পৌঁছানোর পর তারা জেলার বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এরপর দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জমাদার বাড়ি জামে মসজিদে সকলে একত্রে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে হানারচর ইউনিয়নের হরিনা বাজার সংলগ্ন ঢাকার স্পোর্টস সামগ্রী ব্যবসায়ী মিন্টু বেপারির দৃষ্টিনন্দন বাড়ির মনোরম পরিবেশে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে তারা চাঁদপুরের বিখ্যাত তাজা ইলিশের স্বাদ ও লোকজ আতিথেয়তা উপভোগ করেন। আনন্দ ভ্রমণের এই বিশেষ মুহূর্তে ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম জমাদ্দারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও সৌহার্দ্য সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান স্পোর্টসের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি খান। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাসিক স্পোর্টসের ইমাম হোসেন বাবুল, জয় স্পোর্টসের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন বাবুল এবং স্টার স্পোর্টসের শফিকুর রহমান জমাদার।

আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিখোঁজ মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও তাঁর স্ত্রী-সন্তান

বক্তারা ব্যবসায়িক ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, "ব্যবসায়িক ক্লান্তি দূর করে সহকর্মীদের সাথে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানো কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। নদী ও প্রকৃতির সান্নিধ্যে আজকের এই মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।" দিনব্যাপী এই উৎসবমুখর ভ্রমণে অন্যান্যদের মধ্যে প্রাণবন্ত উপস্থিতি ছিলেন হলমার্ক স্পোর্টস মার্কেট: ওয়ান স্পোর্টসের আব্দুল মতিন বাবুল ভূঁইয়া। টুইন টাওয়ার স্পোর্টস মার্কেট: মিজান স্পোর্টসের মিজানুর রহমান ভূঁইয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মেহরাব স্পোর্টসের মো. রিপন, ডিএম স্পোর্টসের মো. মুরাদ, ঐশী স্পোর্টসের মো. মনির, মামা খেলাঘরের মো. মিঠু, সম্রাট স্পোর্টসের সাহেব আলী, চাঁদপুর স্পোর্টসের মাসুদ, তাজ স্পোর্টসের মাসুম, জার্সি প্রিন্টিং ব্যবসায়ী বাবু, ফারুক স্পোর্টসের মনির খান, ট্রফি প্রস্তুতকারী উদ্যোক্তা মামুন, রোহান স্পোর্টসের আবু সুফিয়ান এবং চাঁদপুর এশিয়ান স্পোর্টসের মুক্তার হোসেনসহ ঢাকার ক্রীড়া সামগ্রী খাতের বিশিষ্ট নেতৃবৃন্দ। হরিনা ফেরি ঘাট মেঘনা নদীর তীরে হিমেল বাতাস, জমজমাট আড্ডা, হাসি-ঠাট্টা ও ফটোসেশনের আনন্দঘন স্মৃতি নিয়ে সন্ধ্যায় সফরকারীরা পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রতিদিনের কর্মব্যস্ততায় ফিরে যাওয়ার আগে এই একদিনের নদী ও সড়কের ছোঁয়া এবং ইলিশের স্বাদ তাদের মনে রেখে গেল একটি দারুণ রিফ্রেশমেন্ট ও অটুট বন্ধনের মিষ্টি স্মৃতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁন ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রেসক্লাব মোল্লাহাটের নির্বাহী সদস্য মোঃ বশার মোল্লার মামা। বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে উপজেলার কচুড়িয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁনের বাড়িতে গিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এ সময় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জুমার নামাজ শেষে আড়ুয়াডিহি কেএন মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছরের বৃদ্ধ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছরের বৃদ্ধ নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে (৬৫) বছরের এক অজ্ঞাত বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১.৫৫ মিনিটে খুলনা থেকে আসা চিলাহাটীগামি মহানন্দা এক্সপ্রেসে মোবারকগঞ্জ রেলস্টেশনের নিকটে বাবরা গেট এলাকায় তিনি কাটা পড়েন। বিকাল পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও সাদা পাঞ্জাবি। তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে এবং আত্মহত্যার সম্ভাবনাও ভাবা হচ্ছে।

মোবারকগঞ্জ স্টেশনের মাস্টার রুহুল আমিন জানিয়েছেন, খুলনা থেকে আসা চিলাহাটীগামি মহানন্দা ট্রেনে তিনি কাটা পড়েন। ঘটনার পর যশোর রেল পুলিশকে অবগত করা হয়েছে।

তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২,৯৬৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৮ বোতল মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়েছে। আটককৃত এসব মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১৫ লক্ষ ২৪ হাজার ৪৭৫ টাকা হিসাবে নির্ধারণ করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ অক্টোবর শুক্রবার আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২,০০৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা।

এছাড়া, একই দিনে ২ অক্টোবর শুক্রবার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর নামক স্থানে বিজিবির অপর একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এখানে মালিকবিহীন অবস্থায় ৯৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ৬ হাজার ৯৭৫ টাকা।

অন্যদিকে, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে এবং মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক এবং দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন সম্পন্ন

আশাশুনি থানা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) জুম্মা নামাজের পূর্বে এই আংশিক কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সাব ইন্সপেক্টর --- নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। উপস্থিত মুসল্লিদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্বসম্মতভাবে কমিটির সভাপতি হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোঃ নূরুল হক খোকন। এছাড়া, সেক্রেটারী হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন মোঃ বদরুদ্দোজা সানা।

নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারী আগামী জুম্মার দিন মুসল্লিদের সম্মতিক্রমে কমিটির অন্যান্য সদস্যদের মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%