ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২,৯৬৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৮ বোতল মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়েছে। আটককৃত এসব মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১৫ লক্ষ ২৪ হাজার ৪৭৫ টাকা হিসাবে নির্ধারণ করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ অক্টোবর শুক্রবার আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২,০০৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা।

এছাড়া, একই দিনে ২ অক্টোবর শুক্রবার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর নামক স্থানে বিজিবির অপর একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এখানে মালিকবিহীন অবস্থায় ৯৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ৬ হাজার ৯৭৫ টাকা।

আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

অন্যদিকে, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে এবং মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক এবং দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন সম্পন্ন

আশাশুনি থানা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) জুম্মা নামাজের পূর্বে এই আংশিক কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সাব ইন্সপেক্টর --- নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। উপস্থিত মুসল্লিদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্বসম্মতভাবে কমিটির সভাপতি হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোঃ নূরুল হক খোকন। এছাড়া, সেক্রেটারী হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন মোঃ বদরুদ্দোজা সানা।

নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারী আগামী জুম্মার দিন মুসল্লিদের সম্মতিক্রমে কমিটির অন্যান্য সদস্যদের মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলায় ২ জন গ্রেফতার, কারাগারে পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলায় ২ জন গ্রেফতার, কারাগারে পাঠানো

ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় ২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সপু এবং একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেফতার করে।

জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় নির্বাচনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে দলীয় মনোনয়ন ফরম না দেয়ায় তার সমর্থকরা উপজেলা বিএনপি অফিসে হামলা চালায়। হামলাকারীরা দলীয় অফিসের সামনে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এ ঘটনার পর দলীয় আচরণবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে "আমার দেশ"কে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলের ব্যবসায়ী সমীর বণিক ১৩ দিন ধরে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


বাউফলের ব্যবসায়ী সমীর বণিক ১৩ দিন ধরে নিখোঁজ

পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী সমীর বণিক (৩৭) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকার উদ্দেশ্যে বগা ফেরিঘাট থেকে বাসে ওঠার পর এই ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সমীর বণিক বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি বগা বন্দর ও লঞ্চঘাট এলাকার একজন পরিচিত মুদি ব্যবসায়ী।

সমীরের ভাই সঞ্জিব বণিক জানান, ১৯ সেপ্টেম্বর রাত ২টার দিকে সমীর তার বোন পূজাকে একটি মেসেজ পাঠান, যেখানে তিনি লিখেছিলেন, "কিরে ঘুমাইছো?" পরদিন বিকালে বোনের সঙ্গে কথা বলার সময় তিনি জানান যে, ঢাকায় আছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগত ট্র্যাকিংয়ে তার মোবাইলের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় দেখা গেলেও এরপর আর কোনো লোকেশন পাওয়া যায়নি। এ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

দোকান কর্মচারী কামরুল ইসলাম জানান, বাসে ওঠার আগে সমীর ফোনে এক ব্যক্তিকে বলেছিলেন, "আপনি ওখানে থাইকেন, আমি আসতেছি।" ওই ব্যক্তিটি কে, তা জানতে চায় পরিবার।

সঞ্জিব আরও জানান, সমীর ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য কিনতেন এবং সেখানে তার প্রায় ৫ কোটি টাকা অগ্রিম জমা রয়েছে। এই ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা বলেন, "১২ দিন ধরে একজন ব্যবসায়ী ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তি নিখোঁজ থাকায় আমরা গভীর উদ্বিগ্ন। প্রশাসন দ্রুত তাকে উদ্ধার করুক।" বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়দলে জেলা পরিষদের গাছের গড়ি অবহেলায় নষ্ট হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


বড়দলে জেলা পরিষদের গাছের গড়ি অবহেলায় নষ্ট হচ্ছে

আশাশুনি উপজেলার বড়দলে গাছের গড়ি ফেলে রেখে নষ্ট করার অভিযোগ উঠেছে, যা অবহেলা ও অজানা কারণে ঘটছে। গত ৩ বছর ধরে মূল্যবান গাছের গড়িগুলো ফেলে রাখার ফলে নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে।

২০২৩ সালে আশাশুনির মানিকখালী ব্রীজ থেকে বড়দল সড়কের ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা পরিষদের পক্ষ থেকে গাছ কাটা হয়। তিনটি বৃহৎ আকারের শিশু চটকা গাছ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন সেখানে বড় একটি অংশে অবস্থান করতো। তাদের এবং শত শত পথচারীর জীবনের ঝুঁকি থেকে রক্ষা করতে গাছগুলো কাটা হয়েছিল। কিন্তু জেলা পরিষদের কর্মীরা গাছ তিনটির গোদার অংশের বড় বড় (অনুমান ১০ ফুট করে) ৩টি গড়ি রাস্তার পাশে ফেলে রেখে বাকী কাঠ নিয়ে যান। ডালপালা বিক্রয় করা হয়েছে। গড়ি ৩টি সেখানেই পড়ে রয়েছে। মাঝে একবার গোপনে বিক্রয়ের চেষ্টা করা হলেও, স্থানীয় সচেতন মানুষের বাধার কারণে তা সম্ভব হয়নি। প্রায় ১৫ হাজার টাকা মূল্যের গড়ি ৩টি রৌদ্র ও বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে। চলতি বর্ষা মৌসুম শেষে গড়ি ৩টি মূল্যহীন হয়ে পড়তে পারে। জেলা পরিষদ কর্তৃপক্ষ এবং এলাকার দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব পালন কেমন? কেন জেলা পরিষদ তাদের সম্পদ সংরক্ষণ করতে ও ফেলে রেখে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারছে না? সরকারি সম্পদ কারো অবহেলা ও ভিন্ন উদ্দেশ্যে নষ্ট হয়ে যাবে অথচ অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না, এটি হওয়া উচিত নয়। এলাকাবাসী এর প্রতিকার দাবী করছেন।

ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী এস এম শরিফুল ইসলাম জানান, স্কুলের বাচ্চাদের নিরাপত্তা ও পথচারীদের জীবনহানির হাত থেকে রক্ষা করতে জেলা পরিষদ গাছ ৩টি কেটেছিল। কিছু অংশ বিক্রয় ও নিয়ে যাওয়া হলেও, মূল বড় অংশ ৩/৪ বছর এভাবে ফেলে রেখে নষ্ট করার কারণ তারা জানেন না। তবে তাদের দাবী, গড়িগুলো স্থানীয় কোন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করে দেওয়া হোক, নতুবা জেলা পরিষদ তাদের কাছে নিয়ে যাক। এভাবে নষ্ট করার কোন অর্থ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%