০১:৪০ পি.এম
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি জানান, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটিকে কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী অধ্যক্ষের নেতৃত্বে একটি টিমকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে ঘোষণা আসবে, সে ব্যাপারে তিনি আশাবাদী।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত ফ্রেসার্স অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এমপি ওয়াহাব আরও বলেন, শিক্ষাঙ্গন বিধ্বস্ত হতে পারে না, রাজনীতিমুক্ত ক্যাম্পাস গঠন করা সম্ভব নয়। শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করতে পারবেন, কারণ গণতান্ত্রিক দেশে এটি মেনে নেওয়া যায়। তবে কলেজের পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক চর্চার সুযোগ দিতে হবে এবং ছাত্রদের কল্যাণের জন্য গঠনমূলক বক্তব্য রাখতে হবে। শিষ্টাচার বজায় রেখে ছাত্র রাজনীতি চালাতে হবে। তবে র্যাগ ডে এর নামে কোনো শিক্ষার্থী যেন নির্যাতিত না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।
এ সময় এমপি ওয়াহাব নবীন শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করে প্রবীণদের পাশে থাকার প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. আব্দুল মজিদ, শিক্ষক প্রফেসর ড. মে. রুস্তম আলী, শিক্ষার্থী রবিন মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান এবং মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন