০৪:১০ পি.এম
১২ বছর আগে ২০১৪ সালে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় স্ত্রী মেরিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী আব্দুর রহিম খালাস পেয়েছেন। মঙ্গলবার (১১ অগাস্ট) বিকেল ১৫:৪৭ টায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক এলিনা আক্তার আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে মামলাটি একটি অপমৃত্যুর মামলা ছিল। সেটি ভুক্তভোগীর মামা দায়ের করেছিলেন। পরে সেই মামলায় কোন প্রমাণ না থাকার কারণে আজকের খালাসপ্রাপ্ত আসামি সেটাতেও খালাস পান।
পরবর্তীতে ঘটনার দুই মাস ২৪ দিন পর ভুক্তভোগীর মা একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পরবর্তীতে তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি। সিআইডি তদন্তেও কোনো প্রমাণ মিলেনি।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
আইনজীবী বলেন, মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনকে আমরা জেরা করি। ২ জনকে রাষ্ট্রপক্ষ হাজির করতে পারে নি। বাদীর সাক্ষ্য এবং জবানবন্দির মধ্যে বিপরীত বক্তব্য পাওয়া যায়। যেখানে একটা লাইনও এ আসামির বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এ জন্য আদালত তাকে খালাস দেন।
খালাসের রায় ঘোষণার সময় আসামী মোনাজাত করে কান্না করতে দেখা গেছে। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘খালাস পেয়েছি মিথ্যা মামলা ছিল। এজন্য আল্লাহর শুকরিয়া জানাই। আর কিছু বলার নেই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন