০৯:৫০ পি.এম
গুজব ও অপপ্রচাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্তির বিষয় সরকার বিবেচনা করছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে জানিয়েছেন।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।
বুধবার তিনি সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি
টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি বলেন, ফেসবুক, ইউটিউব, টিকটকের মত প্ল্যাটফর্মের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ক্ষতিকর, ভূয়া ও গুজব কনটেন্ট অপসারণে বিটিআরসি উদ্যোগ নিচ্ছে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, সাইবার সুরক্ষা আইন অনুযায়ী জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, আইনপ্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থার অনুরোধে আপত্তিকর তথ্য উপাত্ত বা সাইট অপসারণ ব্লক করতে সংশ্লিষ্ট অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
তিনি উল্লেখ করেন যে, এ ধরনের কার্যক্রমের জন্য বিটিআরসি’র নিজস্ব প্রযুক্তি যন্ত্রপাতি নেই।
কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নে মন্ত্রী বলেন, দেশে চারটি মোবাইল অপারেটরের কাছে সরকারের ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে।
আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, উদ্দিন সরদার আটক
গ্রামীণফোনের ৬ হাজার ১০২ কোটি, টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ৪৭৩ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে।
গ্রামীণফোনের বকেয়া সম্পর্কে মন্ত্রী বলেন, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা।
আদালতের নির্দেশনায় এই পাওনার মধ্যে দুই কিস্তিতে দুই হাজার ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে।
বাকি বকেয়া নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
আরও পড়ুন: দক্ষিণখানের অমিতের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, অস্ত্র ও পুলিশ হত্যার অভিযোগ
ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিসিএল’র বর্তমানে টেলিফোন গ্রাহকের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার।
কুমিল্লা-৪ আসনের সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নে মন্ত্রী জানান, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক ব্যবহারে ৭৬৪ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।
এছাড়া ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা নিট মুনাফা করেছে।
আরও পড়ুন: বাণিজ্যমন্ত্রী: বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন