ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে একজন আটক


হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে একজন আটক

নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. তারিফ (৩৩) নামে একজনকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বন আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক মো. তারিফ জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের মৌলভী আবদুল হাফিজের ছেলে। বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বনকর্মী দল অভিযান পরিচালনা করে। এ সময় জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের পশ্চিম পাশে সংরক্ষিত বনের মধ্যে ২০ থেকে ২৫ জনের একটি দলকে গাছ কাটতে দেখা যায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্যরা গভীর বনের মধ্যে পালিয়ে গেলেও মো. তারিফকে আটক করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে কেটে রাখা বেশ কয়েকটি গেওয়া গাছ উদ্ধার করা হয়। এ ছাড়া গাছ কাটার কাজে ব্যবহৃত কয়েকটি দা, করাতসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে প্রথমে জাহাজমারা রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সকালে উপজেলা সদর ওচখালীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ. কে. এম. আরিফ উজ জামান বলেন, বর্ষা মৌসুমে সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে চাষাবাদের উদ্দেশ্যে একটি চক্র খুবই তৎপর রয়েছে। এ কারণে বনে টহল জোরদার করা হয়েছে। বনকর্মীদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জাহাজমারা রেঞ্জের অধীনে চর ইউনুস এলাকায় প্রায় ১ হাজার ২০০ একর সংরক্ষিত বন এবং নিঝুমদ্বীপে প্রায় ২ হাজার ৫০০ একর এলাকায় জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় একটি চক্র অবৈধভাবে ভূমি বন্দোবস্ত নেওয়ার নামে জমি দখলের চেষ্টা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুরে নেশার টাকার জন্য স্ত্রী-সন্তানকে জিম্মি করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ এম


মুকসুদপুরে নেশার টাকার জন্য স্ত্রী-সন্তানকে জিম্মি করার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি এলাকায় নেশার টাকার দাবিতে স্ত্রীকে মারধর, চুল কেটে দেওয়া এবং দুই সন্তানসহ ঘরের ভেতর জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে নাজমুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল স্থানীয় নোয়াব আলীর ছেলে।

ভুক্তভোগী সনিয়ার অভিযোগ, স্বামী নাজমুল নিয়মিত নেশা করেন। মঙ্গলবার সকালে নেশার জন্য টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল তাকে মারধর করেন, চুল কেটে দেন এবং তিন বছর ও ১০ বছর বয়সী দুই ছেলেসহ তার হাত-পা বেঁধে ঘরের দরজা-জানালা বন্ধ করে জিম্মি করে রাখেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও নাজমুল একাধিকবার তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন।

অন্যদিকে, নাজমুলের দাবি, তার স্ত্রী প্রায়ই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নাজমুল প্রায়ই স্ত্রীকে মারধর করেন এবং পারিবারিক কলহ লেগেই থাকে। মঙ্গলবারের ঘটনার পর এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সনিয়া ও তার দুই সন্তান ঘরের ভেতর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি সেবা আরও ৩ দেশে চালু করবে ইসি, আদেশ জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ এম


এনআইডি সেবা আরও ৩ দেশে চালু করবে ইসি, আদেশ জারি

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও তিনটি দেশে চালু করবে। এই তিনটি দেশ হলো সিঙ্গাপুর, বাহরাইন এবং সুইডেন।

সোমবার (১৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় পৃথক তিনটি সরকারি আদেশ জারি করে এই তথ্য জানায়। এই সেবা কার্যক্রমের উদ্বোধনে তিনটি নির্বাচনী কমিশনার তিনটি দেশ সফরের কথা জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আগামী ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বাহরাইন সফর করবেন। সফরের সময় তিনি সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভোটদান ও এনআইডি সেবা বিষয়ে প্রবাসীদের সঙ্গে আয়োজিত সভায় অংশ নেবেন।

একই উদ্দেশ্যে আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুুইডেন সফর করবেন। এছাড়া, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সফরগুলো সরকারি সফর হিসেবে গণ্য হবে। এর যাবতীয় ব্যয় ইসির ‘আইডিয়া প্রজেক্ট-২’ থেকে বহন করা হবে।

এর আগে, গত বছরের জুলাইয়ে, নির্বাচন কমিশন আটটি দেশে এনআইডি সেবা চালু করেছিল। সেই আগের দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডা।

সম্প্রতি ফ্রান্সেও এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছিল। তবে, ইসি পরে জানায় যে, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস চিঠি দিয়ে জানিয়েছে, আপাতত সে দেশে এনআইডি কার্যক্রম শুরুর মতো কোনো প্রস্তুতি নেই। সেজন্য সে দেশে এই কার্যক্রম স্থগিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে এখনো চুক্তি ‘সম্ভব’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ এম


ইরানের সঙ্গে এখনো চুক্তি ‘সম্ভব’: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব।

যদিও এরই মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির বন্দরগুলোর ওপর আবারও অবরোধ আরোপ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, একটি চুক্তি এখনো সম্ভব। অবশ্যই সম্ভব।

তিনি বলেন, ‘দুই দিন আগেও আমাদের সঙ্গে তাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, ‘তারা এখনই চুক্তি করতে পারছে না। তারা জানায়, বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ এম


চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন।

সোমবার, তাদের নিয়ন্ত্রণাধীন সানা বিমানবন্দরে বোমা হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করার পর তারা দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে সৌদি আরব এবং ইরান-সমর্থিত এই গোষ্ঠীর মধ্যে চলমান চার বছরের যুদ্ধবিরতি ভঙ্গ হলো।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এক্স-এ জানিয়েছে যে, সৌদি আরব ‘সন্ত্রাসী হুতি’ মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

অন্য দিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। আভা হলো ইয়েমেন সীমান্তবর্তী একটি পার্বত্য দক্ষিণাঞ্চলের রাজধানী, যেখানে বহু সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে নিরাপদ আশ্রয় খোঁজেন।

সৌদি জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর ২০২২ সালের মার্চ মাসে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের দায় স্বীকার করার ক্ষেত্রে এটিই প্রথম হামলা।

ইরান সংঘাতে এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর সৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা কমে আসলেও, সোমবারের এই সহিংসতা দেশটির দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কার সৃষ্টি করেছে।

অন্যান্য অনেক ছোট উপসাগরীয় রাষ্ট্রগুলোর তুলনায়, দেশটির আয়তন বেশি হওয়ায় যুদ্ধের সময় এটি তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিল এবং হরমুজ প্রণালীকে এড়িয়ে পূর্ব থেকে লোহিত সাগরে অবস্থিত পশ্চিম উপকূলে একটি পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি অব্যাহত রেখেছিল।

হুতিদের সাথে বৃহত্তর সংঘাত এই পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, যেহেতু তারা অতীতে গাজাকে সমর্থন করে লোহিত সাগরের ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু এবং হামলা চালানোর ঘটনা ঘটিয়েছে।

এদিকে, সৌদি সরকারের যোগাযোগ দপ্তর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এর আগে সোমবার সকালে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতে তাদের সশস্ত্র বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে।

দক্ষিণের বন্দর শহর এডেন থেকে পরিচালিত এই সরকার সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সমর্থন পুষ্ট।

অন্যদিকে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি হুতি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%