ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে ইমাম, আটক শেষে সমঝোতায় বিয়ে


সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে ইমাম, আটক শেষে সমঝোতায় বিয়ে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়, মসজিদের ইমাম এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর গ্রামবাসীরা তাদের সমঝোতার মাধ্যমে বিয়ে দিয়েছেন।

এই ঘটনা ঘটে শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতি মধ্যপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তাদের বিয়ের প্রক্রিয়া গ্রাম্য সালিসের মাধ্যমে সম্পন্ন হয়। এই বিয়ের কাবিনের মোট মূল্য ছিল ১০ লাখ টাকা।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় দুর্গোৎসবে এমপি হেলেন জেরিন ও সাবেক এমপি নাসিরুল, শাড়ি ও নগদ অর্থ বিতরণ

স্থানীয়দের তথ্যমতে, বিবাহিত সেলিম রেজা দেড়াগাঁতি (টাঙ্গাইল পাড়া) মধ্যপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। বিধবা নারীর স্বামীর মৃত্যুর পর তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে এবং তারা মোবাইলে একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন।

শনিবার রাতে, একই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে আপত্তিকর অবস্থায় গ্রামবাসী ইমামকে আটক করেন। রবিবার, স্থানীয় মাতব্বর ও গ্রামবাসীরা সালিশি বৈঠকের আয়োজন করেন। সেখানে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর, ইমাম তার নতুন স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে চলে যান।

সেলিম রেজা ও শানু বেগম নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, "সম্পর্কের কারণেই ইমাম রাতে বাড়িতে এসেছিলেন।" ধরা পড়ার পরে, উভয়পক্ষের সম্মতিতে গ্রামবাসী তাদের বিবাহ দেন।

এ প্রসঙ্গে, রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, "বিষয়টি শুনেছি। কোনো পক্ষ অভিযোগ না করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়নি।"

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ৫ নং ঘাট পরিদর্শন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের পরিকল্পনা প্রকাশ করলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:২৯ এম


অবশেষে বিয়ের পরিকল্পনা প্রকাশ করলেন রোনালদো

দীর্ঘ ৯ বছরের প্রেম, পাঁচ সন্তানের সংসার এবং অসংখ্য জল্পনা-কল্পনার পর, পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘ অপেক্ষার কারণ, বিয়ের প্রস্তাবের গল্প এবং কবে বসছে সেই বহু প্রতীক্ষিত বিয়ের আসর— সবকিছুই এবার তিনি জানালেন।

২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দিয়ে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন। জর্জিনা হীরাখচিত আংটির ছবি প্রকাশ করে লেখেন, ‘Yes, I do.’ এরপর থেকেই ভক্তদের মনে কবে বিয়ে করছেন— এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।

সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া একটি সাক্ষাৎকারে, রোনালদো জানান, তিনি তাড়াহুড়ো করে নয়, বরং সঠিক সময়ের অপেক্ষাতেই এতদিন বিয়ে করেননি।

তিনি বলেন, "আমি সবসময় বিশ্বাস করি ভালো জিনিস সঠিক সময়েই আসে। জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। তাই বিয়ের মতো বড় সিদ্ধান্তে আমি সময় নিয়েছি।"

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন এই তারকা। তিনি আরও বলেন, "আমি জর্জিনাকে বিয়ে করছি শুধু সে আমার সন্তানের মা বলে নয়, বরং সে-ই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। সে আমার জীবনের ভালোবাসা।"

তিনি জানান, এক রাতে যখন তাদের দুই মেয়ে আলানা ও ইভা ঘুমিয়ে ছিল, তখনই তিনি হঠাৎ জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় দুই মেয়ে ঘরে ঢুকে বাবাকে প্রশ্ন করে- "তুমি কি মাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ?"

রোনালদোর ভাষায়, "ওই মুহূর্তেই আমি বুঝেছিলাম, এটাই সঠিক সময়।"

তিনি আরও জানান, জর্জিনার বহুদিনের ইচ্ছা ছিল মূল্যবান রত্নখচিত একটি আংটি পাওয়ার। তাই তিনি সেই ইচ্ছার কথাও মাথায় রেখেছিলেন।

বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের সময়ও জানিয়ে দিয়েছেন রোনালদো। তার ভাষ্য, "২০২৬ সালের সেপ্টেম্বর মাসে, ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরই আমাদের বিয়ে অনুষ্ঠিত হবে।"

হাসতে হাসতে তিনি বলেন, "বিশ্বকাপের পর আমরা বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়েই বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে পারব।"

রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে, স্পেনের মাদ্রিদে। তখন জর্জিনা বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প।

বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তান— ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরালদাকে নিয়ে সুখের সংসার গড়ে তুলেছেন।

জর্জিনা বরাবরই পরিবারকে জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখেন। তার ভাষায়, "আমার কাছে সন্তানরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে সময় কাটানোই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।"

সূত্র: হোলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৩০ এম


বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস

দক্ষিণ আফ্রিকা কানাডার বিপক্ষে শেষ মুহূর্তের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি, বিশ্বকাপের মঞ্চ থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। ৭৪ বছর বয়সী এই বেলজিয়ান জানিয়েছেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। কিন্তু তিনি এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না, দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়বেন কি না।

শেষ বত্রিশের ম্যাচে কানাডার কাছে ১–০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা। যোগ করা সময়ে স্তেফেন ইউস্তাকিওর করা একমাত্র গোলে আফ্রিকার দলটির স্বপ্ন থেমে যায়। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ব্রুস বলেন, হতাশার মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তিনি কয়েকদিন ভেবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না।

২০২১ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার পর, দলটিকে নতুনভাবে গড়ে তোলেন ব্রুস। দীর্ঘদিন বিশ্বকাপের বাইরে থাকা দলটিকে আবার বিশ্বমঞ্চে ফিরিয়ে আনেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো দলকে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে তুলেও নতুন ইতিহাস গড়েন।

শুরুর ম্যাচে তিনি মেক্সিকোর কাছে ২–০ গোলে হারতে থাকলে, দক্ষিণ আফ্রিকা কঠিন অবস্থায় পড়ে। সেই ম্যাচে দুটি খেলোয়াড় লাল কার্ডও দেখেছিলেন। এরপর চেকিয়ার সঙ্গে ১–১ গোলে সমতা এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১–০ গোলের জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। এই ফলের কারণেই তারা প্রথমবারের মতো নকআউট পর্বে স্থান নিশ্চিত করে।

কানাডার বিপক্ষে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। গোলরক্ষক রনভেন উইলিয়ামস একের পর এক দুর্দান্ত রক্ষা করে দলকে ম্যাচে রাখেন। কিন্তু যোগ করা সময়ে ইউস্তাকিওর জোরালো শটে শেষ রক্ষা হয়নি।

হুগো ব্রুসের ফুটবল জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। খেলোয়াড় হিসেবে তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে খেলেছিলেন। দেশের অন্যতম সফল রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে তিনি বহু ঘরোয়া ও ইউরোপীয় শিরোপা জিতেছেন।

কোচ হিসেবেও তার সাফল্যের ঝুলি অনেক। বেলজিয়ামের একাধিক বড় ক্লাবকে শিরোপা জিতিয়েছেন। তিনি চারবার দেশের সেরা কোচ হয়েছেন। ২০১৭ সালে ক্যামেরুনকে আফ্রিকা কাপ জিতিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ফুটবলে নতুন প্রাণ ফেরানো এই অভিজ্ঞ প্রশিক্ষক বিশ্বকাপকে বিদায় জানালেও, তার গড়ে দেওয়া দল আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরবে এমন বিশ্বাসই রেখে গেলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৪ এম


সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে আকামা (বাসস্থান), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার ২৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে।

শনিবার ২৭ জুন তারিখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৪ জুনের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কৃত ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫৮৯ জন বাসস্থান আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৪৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ১৯৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ২৯৭ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ১৫ হাজার ১০৯ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে ভ্রমণের নথিপত্র (আউটপাস) সংগ্রহের জন্য ভেজা হয়েছে এবং ৩ হাজার ৬১৮ জনকে ভ্রমণের টিকিট বুকিং সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

অভিযান চলাকালীন অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৭৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৩ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংবাদের সুযোগ দেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে ২৪ হাজার ৩৩৪ জন পুরুষ এবং ২ হাজার ৭৩ জন নারীসহ মোট ২৬ হাজার ৪০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশ করতে সহায়তা করে, যাতায়াতের ব্যবস্থা করে কিংবা আশ্রয়সহ অন্য কোনো সহায়তা বা পরিষেবা প্রদান করে তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়া বাড়িটিও বাজেয়াপ্ত করা হবে।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাতে ব্রাজিল-জাপান ম্যাচ, টিভি-মোবাইলে কখন কিভাবে দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৫ এম


আজ রাতে ব্রাজিল-জাপান ম্যাচ, টিভি-মোবাইলে কখন কিভাবে দেখবেন

আজ রাতে ৪টায় ব্রাজিল এবং জাপান দুই দলের মধ্যে ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে উন্মাদনা ও উত্তেজনা সর্বত্র বিরাজমান। বিশেষ করে, যখন বিষয়টি ব্রাজিলের মতো দলের ম্যাচে আসে, তখন ভক্তদের আগ্রহ তীব্রতর হয়।

ফুটবলপ্রেমীরা ঘরে বসে দেশীয় তিনটি টেলিভিশন চ্যানেলে ব্রাজিল-জাপানের খেলা সরাসরি দেখতে পারবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রাষ্ট্রীয় সম্প্রচারক হিসাবে অংশগ্রহণ করবে এবং এর সঙ্গে সঙ্গে ফুটবল মহাযজ্ঞ এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশনও।

তবে, যারা মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করে ম্যাচটি উপভোগ করতে চান, তাদের জন্যও বিকল্প রয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচগুলো দেখার জন্য সম্পূর্ণ সক্ষমতা থাকবে, তবে এ ক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।

সাবস্ক্রিপশন ফি প্রদান করে মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ ব্যবহার করে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সোজা ঘরে বসে উপভোগ করা যাবে। এছাড়া, পাড়া-মহল্লার বিভিন্ন স্থানে বড় পর্দায়ও বিশ্বকাপের খেলাগুলো দেখানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%