০৪:৩৯ এম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি মন্তব্য করেছেন, মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন এবং সকল পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে।
তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো সম্ভব হলে সমস্যার সমাধান করা যাবে।
আজ রোববার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই অবস্থান তুলে ধরেন। জামায়াত আমির উল্লেখ করেন, প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প বর্তমানে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের ব্যর্থতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচের বৃদ্ধি, বিশ্ববাজারে এই খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়া—এসব কারণে তৈরি পোশাক খাত সংকটের সম্মুখীন হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক
অন্যদিকে, ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ এবং চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।
বিরোধীদলীয় নেতা লিখেছেন, প্রধান রপ্তানি খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের উচিত দ্রুত টেকসই পদক্ষেপ গ্রহণ করা। তিনি বলেন, যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় এবং উৎপাদনের গতি বাড়ানো সম্ভব হয়, তবে এই সমস্ত সমস্যাগুলো যৌক্তিকভাবে সমাধান করা যেতে পারে।
শফিকুর রহমান আরও উল্লেখ করেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, বরং দেশও রক্ষা পাবে। সুতরাং, শিল্প উদ্যোক্তা এবং শিল্পে নিয়োজিত জনশক্তি—দুটোকেই বাঁচানোর জন্য সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, যেকোনো ব্যর্থতা দেশের অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে। এখানে কালক্ষেপণের সুযোগ নেই।
আরও পড়ুন: ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন: গাজীপুরে শ্রমিক অসন্তোষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন