০৪:২৬ পি.এম
রাশিয়া ইউক্রেনের খারকিভ শহরে বিমান হামলা চালিয়েছে।
রাশিয়ার ওই হামলায় নিহত এক নারী এবং আরো নয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ও কিয়েভ একে অপরের ওপর হামলা জোরদার করেছে।
আরও পড়ুন: তিন ঘণ্টার অচলাবস্থার পর সচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, শ্রমিকদের সরাল বিএনপি নেতাকর্মীরা
খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, শনিবার ভোরে একটি ‘গাইডেড এয়ারিয়াল বোমা’ শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে।
এতে ধ্বংসস্তূপের নিচে একজন নারী আটকা পড়ে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি বার্তায় জানিয়ে দেন, ‘উদ্ধার অভিযানের সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন: নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, খারকিভের খোলোদনোহিরস্কি জেলায় রাশিয়ার হামলায় নয় জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, জেলেনিভকা এলাকায় একটি ড্রোন হামলায় ৭২ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।
খেরসনের কোরাবেলনি জেলায় আরও তিন জন ড্রোন হামলায় আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মিসিসিপি উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৬ জনের মধ্যে দুই শিশু
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সকালে জানিয়েছে, সারারাত দেশজুড়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৮৭টি ড্রোন ভূপাতিত করেছে।
মস্কোর ওপর ইউক্রেনের পরিচালিত সবচেয়ে বড় ড্রোন হামলার মাত্র দুই দিন পর এই ড্রোন হামলাগুলো ঘটেছে।
ওই হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটি বড় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের বৃহত্তম বিমানবন্দরের লোকজনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়।
আরও পড়ুন: শিক্ষকদের পেনশন আটকে রাখা জটিলতা দূর করার প্রতিশ্রুতি হাসনাতের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন