০৪:১৩ পি.এম
বাংলাদেশের প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের (QCY) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সময়ে, দেশের বাজারে ব্র্যান্ডটির পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে ১৮ মাসে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান আইটেক স্মার্ট লিমিটেড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ’ শীর্ষক একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তৌসিফ মাহবুবের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করে আইটেক স্মার্ট লিমিটেড।
এ অনুষ্ঠানে কিউসিওয়াই ও আইটেক স্মার্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের রিসেলার, ডিলার, প্রযুক্তিবিষয়ক সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি: একাধিক সুবিধা ও যোগ্যতার বিস্তারিত
আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি মন্তব্য করেন, ‘বাংলাদেশে কিউসিওয়াইয়ের প্রতি গ্রাহকদের আস্থা ও আগ্রহ বেড়েছে। ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস করার মাধ্যমে গ্রাহকদের আরও নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতা দিতে চাই। একটি ব্র্যান্ড তখনই প্রায় দেড় বছরের ওয়ারেন্টি দেয়, যখন সে জানে তার পণ্যের সক্ষমতা অনেক। আমরা শুধু বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেশেই আনতে চাই না, দেশেও কারখানা করতে কাজ করছি। যেখানে ভবিষ্যতে তৈরি হবে ‘মেড-ইন-বাংলাদেশ’ পণ্য।’
অনুষ্ঠানে কিউসিওয়াইয়ের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে মেলোবাডস ও ক্রসকি সিরিজের ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক এবং স্মার্টওয়াচ অন্তর্ভুক্ত ছিল। দর্শনার্থীরা এসব পণ্য সরাসরি দেখার ও ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
কিউসিওয়াই চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের একটি কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মূলত ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন ও অডিও সরঞ্জাম তৈরি করে। পাশাপাশি পাওয়ার ব্যাংক, চার্জার ও স্মার্টওয়াচও বাজারজাত করে।
বাংলাদেশে কিউসিওয়াইয়ের অফিসিয়াল পরিবেশক আইটেক স্মার্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি কিউসিওয়াই ছাড়াও আওয়েই, ম্যাকডোডো, উলানজি, কলমি, জিব্লেজ ও সাউন্ডপিটসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নিয়ে কাজ করছে।
আরও পড়ুন: এআই জীবনসঙ্গী খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন