০১:০২ পি.এম
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ অবস্থার কারণে দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এই ঘটনার পর, বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময়, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শান্ত থাকার আহ্বান জানান। তিনি সকল নাগরিক, রাজনৈতিক দল, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে ধৈর্য ও সংযম বজায় রেখে শান্তি, সম্প্রীতি এবং জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
তথ্য অনুযায়ী, গত রোববার (২৬ জুলাই) ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার সময় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার কারণে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুজন নিহত হয়ে যান। পরবর্তীতে কারফিউ চলাকালে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু ঘটে।
নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সহিংসতা প্রতিরোধের জন্য সুনসারি ও আশপাশের অন্যান্য জেলায় কারফিউ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হবে এবং যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নেপালের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য মুসলিম জনগোষ্ঠী রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন