ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্যারোলে মুক্তি পেয়ে বীর মুক্তিযোদ্ধা বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা


প্যারোলে মুক্তি পেয়ে বীর মুক্তিযোদ্ধা বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

কামাল হোসেন শেখ, যিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র, প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন।

গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর রাত ১১টায় কোটালীপাড়া পৌর ভবনের মাঠে অনুষ্ঠিত বাবার জানাজায় অংশগ্রহণ শেষে কামাল হোসেন শেখকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

আওয়ামী লীগ নেতা কামাল হোসেন শেখের বাবা, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭), গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে পৌরসভার নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। শেখ লুৎফর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি এবং কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন।

আরও পড়ুন: ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

এছাড়াও, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, রহমান কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

বাবার মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। পরে তাকে কারা কর্তৃপক্ষ ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। কড়া নিরাপত্তার মধ্যে পুলিশের একটি প্রিজন ভ্যানের মাধ্যমে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে নামার পর বাবার লাশ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। এই মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বাবার মৃত্যুতে তাকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তি পাওয়ার পর কামাল হোসেন শেখ কোটালীপাড়ায় এসে তার বাবার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে শনিবার বাদ আসর পৌর ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবনের মাঠে দ্বিতীয় জানাজা শেষ রাষ্ট্রীয় মর্যদায় পঞ্চপল্লী কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না: এমপি জসিম উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দুটি জানাজায় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ এম


বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি তথ্য সরকার চেয়েছে। পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ এবং ক্ষতিপূরণ মূল্যায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক পত্রে এ তথ্য চাওয়া হয়। এর আগেও সম্প্রতি বন্যা পরিস্থিতি মোকাবিলা, জরুরি সাড়াদান এবং দুর্যোগ পরবর্তী কার্যক্রম সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভার সিদ্ধান্তের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির ডাটাবেজ তৈরির প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আক্রান্ত জেলাগুলোতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার বিস্তারিত তথ্য দ্রুততম সময়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের স্ব-স্ব প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নির্দিষ্ট ইমেইলে ([email protected]⁠) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকে থাকা বিমান অবশেষে ঢাকার পথে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ এম


যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকে থাকা বিমান অবশেষে ঢাকার পথে

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে কয়েকদিন আটকে থাকার পর, অবশেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

রবিবার ভোরে এই তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম। তিনি যাত্রী ও তাদের স্বজনদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানান।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়ে বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি। এতে তিন দিনের বেশি সময় ধরে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা।

উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানোর উদ্যোগ নেয় বিমান কর্তৃপক্ষ।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় তখন রাত ৭টা ১৬ মিনিট।

বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা উড়োজাহাজটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের।

কারিগরি ত্রুটি দ্রুত শনাক্ত করে মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অভিজ্ঞ প্রকৌশলীদের রোমে পাঠানো হয়। প্রকৌশলী দল পৌঁছানোর পরপরই উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু করা হয়।

এর আগে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে রওনা হয় বিজি-৩০৫। উড়োজাহাজটিতে মেরামতের প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের পাশাপাশি প্রকৌশলী দলও ছিল।

দীর্ঘ অপেক্ষার পর উড়োজাহাজটি সচল হওয়ায় স্বস্তি ফিরেছে আটকে পড়া যাত্রীদের মধ্যে।

কয়েকদিন ধরে রোম বিমানবন্দরে অবস্থান করতে হওয়ায় যাত্রীদের অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল, কারিগরি ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত বিকল্প উড়োজাহাজে সব যাত্রীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। কারণ অন্য উড়োজাহাজ ব্যবহার করলে পরবর্তী নির্ধারিত ফ্লাইটগুলোর সময়সূচিতে প্রভাব পড়ার আশঙ্কা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণের দামে বড় উল্লম্ফন, দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৫ এম


স্বর্ণের দামে বড় উল্লম্ফন, দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সাম্প্রতিক সমন্বয়ের মাধ্যমে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৯ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

সর্বশেষ শনিবার (৮ আগস্ট) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সেদিন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি পায় এই দাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। শনিবার সকাল ১০টায় নতুন দাম কার্যকর হয়েছে।

ফলে, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। এর পাশাপাশি, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পরচেজের ক্ষেত্রে বাজুসের পুরাতন নিয়ম বহাল থাকবে।

এর আগে, গত ৭ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক। সেদিন, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা স্থির করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টায়।

এ বছরের বর্তমান সময়ে দেশের বাজারে এখন পর্যন্ত ১০০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ৪৯ বার বাড়ানো হয়েছে, ৫০ বার কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।

এছাড়া, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ বছরের বাজারে ৬১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩১ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কুলাউড়া সীমান্ত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ এম


বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

কুলাউড়ার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায়।

নিহত তারা মিয়া কুলাউাড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অঞ্চলের আওতাধীন। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে তারা মিয়া সহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

এসময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার প্রয়াস চালালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলে তারা মিয়া নিহত হন। তার সঙ্গে থাকা অন্য যুবকরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া এবং বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের আলোচনা চলছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%