০৯:২৪ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে জিয়া উদ্দিন (৪৮) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সর্বদা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জিয়া উদ্দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার সায়েদ মেম্বারের পুত্র।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গুরুতর আহত মামুন মিয়া বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরপর অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল
গ্রেফতার জিয়া উদ্দিনের নাম এজাহারে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই, তবে তদন্তে হামলায় তার সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাকে এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়া উদ্দিন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলায় তার জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন