ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঝালকাঠিতে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষ সভা


ঝালকাঠিতে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষ সভা

— জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, দুর্নীতি ও মাদক প্রতিরোধ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।

আরও পড়ুন: দিরাইয়ে বোরো ফসলের ফলন কম হওয়ার আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ও রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সংরক্ষিত মহিলা আসন-১২ এর সংসদ সদস্য জীবা আমিনা খান এবং সংরক্ষিত মহিলা আসন-৪৬ এর সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সরকারি সেবা পান, তা নিশ্চিত করতে হবে। জেলার জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন করতে সকল সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে বোরো ফসলের ফলন কম হওয়ার আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


দিরাইয়ে বোরো ফসলের ফলন কম হওয়ার আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

দ্রুত পানি কমে শক্ত হয়েছে জমির মাটি, চারার বৃদ্ধি ব্যাহত, দেখা দিয়েছে পোকার আক্রমণ

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন হাওরে চলতি মৌসুমে বোরো ফসলের ফলন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় জমির মাটি শক্ত হয়ে গেছে। ফলে বোরো ধানের চারা অন্য বছরের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠছে না। পাশাপাশি বিভিন্ন জমিতে ধানের গাছে পোকার আক্রমণ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছর হাওরের পানি ধীরে ধীরে কমায় জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা ও নরমভাব বজায় থাকে। কিন্তু এবার দ্রুত পানি নেমে যাওয়ায় অনেক জমির মাটি শক্ত হয়ে গেছে। এতে জমি প্রস্তুত করা এবং ধানের চারা রোপণ ও পরিচর্যায় সমস্যার সৃষ্টি হচ্ছে। অন্য বছরের তুলনায় চারার অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন কৃষকরা।

এর মধ্যে হাওরের বিভিন্ন স্থানে ধানের গাছে পোকার আক্রমণ দেখা দেওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। একদিকে শক্ত মাটিতে চারার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, অন্যদিকে পোকার আক্রমণে ধানের গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%