১১:০৫ এম
লোহিত সাগরের হুথিদের সামুদ্রিক অবরোধের মধ্যে ২০ জুলাই থেকে ২ আগস্ট অতিক্রম করে চীন-সংশ্লিষ্ট ২২টি বাণিজ্যিক জাহাজ বাব আল-মান্দেব প্রণালী, যা সৌদি আরবের বন্দরে পৌঁছেছে। এই সময়ে জাহাজগুলোর মধ্যে কোনোটিই হামলার শিকার হয়নি, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড (Windward)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উইন্ডওয়ার্ডের বিশ্লেষণে দেখা যাচ্ছে লোহিত সাগরে চীন-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ‘ভিন্নধর্মী প্রবেশাধিকার নীতি’ (Differential Access Rules) কার্যকর রয়েছে।
উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, একই সময়ে হুথিরা চারটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা পরিচালনা করেছে। সৌদি আরবের বিরুদ্ধে ২০ জুলাই সামুদ্রিক অবরোধ ঘোষণার পর থেকে এই ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এদিকে উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। তাদের তথ্য অনুসারে, হংকংয়ের পতাকাবাহী একটি ৩৩৩ মিটার দীর্ঘ ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (VLCC) ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে। পুরো যাত্রাপথে জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) চালু রেখে গন্তব্যের তথ্য হিসেবে ‘CHINESE CREW / OWNER’ সম্প্রচার করে।
উল্লেখ্য, জাহাজটি ২৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ইরাকের আল বাসরাহ অয়েল টার্মিনাল থেকে প্রায় ২১ লাখ ৪০ হাজার ব্যারেল বাসরাহ মিডিয়াম অপরিশোধিত তেল বোঝাই করে। এর ঘোষিত গন্তব্য ছিল সিঙ্গাপুর।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন