১১:২৩ এম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগুনে এখন পর্যন্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় ৬০০টি ভবন ধ্বংস হয়েছে।
স্পোকেন ফায়ার চিফ টম উইলিয়ামস জানান, ‘স্পোকেন এরিয়া ফায়ার’ নামে পরিচিত এই দাবানল তিনটি পৃথক আগুন নিয়ে গঠিত এবং এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে।
ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত আগুনে পাঁচ হাজার ৩৯০ একর (২,১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এই পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এই দাবানলকে ‘অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন। এদিকে, অ্যাভিস্টা ইউটিলিটিজের তথ্য অনুযায়ী, প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন অঙ্গরাজ্যজুড়ে ২ লাখ ৫০ হাজার একরের বেশি এলাকা দাবানলে পুড়ে যাচ্ছে। গভর্নর বব ফার্গুসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ফেডারেল সহায়তার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন