০৭:১৩ পি.এম
জলবায়ু ন্যায্যতার দাবি এবং বৈশ্বিক সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে পথসভা ও সাইকেল র্যালি।
শনিবার সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা এবং ওয়াটার কিপার বাংলাদেশের যৌথ আয়োজনে এই পথসভা ও সাইকেল র্যালির আয়োজন করা হয়।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী করপোরেশনগুলোর জবাবদিহি নিশ্চিত করা, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরের দাবি জানানো।
আরও পড়ুন: ভোলার পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা
সংক্ষিপ্ত পথসভায় চলনবিল রক্ষায় আমরা-এর আহ্বায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চলনবিল রক্ষায় আমরা-এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম এবং চিকনাই নদী রক্ষায় আমরা-এর সদস্য সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।
পথসভা শেষে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন