০৯:০৯ পি.এম
সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জমিতে নির্মিত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ সম্পন্ন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের অধীনে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার জন্য ভেকু মেশিনের সাহায্য নেওয়া হয়েছে। অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, সিরাজগঞ্জের কাটাওয়াপদা থেকে নলকা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের জমিতে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। তবে, এসব স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ, গণবিজ্ঞপ্তি এবং মাইকিং করা হয়েছিল, কিন্তু কেউ তা না সরানোয় এই অভিযান শুরু করা হয়।
আরও পড়ুন: নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
তিনি আরও জানান, প্রথম ধাপে প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এবং আগামীতে পর্যায়ক্রমে বাকি স্থাপনাগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন