০৩:৩২ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার সময়ে হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলাকে মানবতার বিরুদ্ধে অন্যতম বড় অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মন্তব্য করেন, সেই হামলার পেছনে যে মানসিকতা কাজ করেছিল, সেই একই মানসিকতার প্রতিফলন আজও বিভিন্ন দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের বর্তমান হুমকিতে দেখা যাচ্ছে।
জাপানের ওই দুটি শহরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার বার্ষিকী উপলক্ষে এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান এ নিন্দা জানান। তিনি বলেন, যারা হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়াবহতাকে প্রত্যাখ্যান করেন, তাদের উচিত ওয়াশিংটনের সেই একই মানসিকতারও নিন্দা করা।
তিনি আরও মন্তব্য করেন, হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলা মানবতার বিরুদ্ধে অন্যতম বড় অপরাধ। এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা সেই ভয়াবহতাকে প্রত্যাখ্যান করেন, তাদের অবশ্যই ওয়াশিংটনের সেই একই মানসিকতার নিন্দা করতে হবে। তাদের এই মানসিকতা আজ বিভিন্ন জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছে। তিনি এও বলেন, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এর তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলা হয়। এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটে। অনেক ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে প্রাণ হারান এবং অন্যরা পরবর্তী মাস ও বছরগুলোতে আঘাত ও তেজস্ক্রিয়তা-জনিত অসুস্থতায় মারা যান।
পারমাণবিক যুদ্ধের ভয়াবহ মানবিক পরিণতির কথা স্মরণ করিয়ে দিতে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশ্বজুড়ে হিরোশিমা ও নাগাসাকি বোমা হামলার বার্ষিকী পালন করা হয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
আরও পড়ুন: কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন