ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মাইক্রোবাস খাদে পড়ে প্রবাসীর স্ত্রীর পর মায়ের মৃত্যুও ঘটলো


মাইক্রোবাস খাদে পড়ে প্রবাসীর স্ত্রীর পর মায়ের মৃত্যুও ঘটলো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় প্রবাসী লিটন মিয়ার স্ত্রী নিহত হওয়ার পর এবার তার মা আলেয়া বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৭ জুন) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

প্রথমে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন লিটন মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৩৫), যিনি তার স্বামীকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিদায় দিতে যাচ্ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

জানা যায়, দুবাই প্রবাসী লিটন ছুটি শেষে পুনরায় কর্মস্থলে ফিরতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি মাইক্রোবাসে ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেন। পথিমধ্যে সিরাজদিখান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় মমতাজ বেগমসহ একাধিক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় লিটনের দুই সন্তানসহ অন্তত ৮ জন আহত হন।

পরে গুরুতর আহতদের মধ্যে আলেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদরাসাছাত্রের প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“রামাল্লাহর মসজিদে আগুন, ইস*রা*য়েলি দখলদারদের বিরুদ্ধে হামাসের নিন্দা”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


“রামাল্লাহর মসজিদে আগুন, ইস*রা*য়েলি দখলদারদের বিরুদ্ধে হামাসের নিন্দা”

অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনিদের পবিত্র ধর্মীয় উপাসনালয় মসজিদে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে প্রতিরোধ আন্দোলন হামাস। ইতোমধ্যে, রামাল্লাহর নিকটবর্তি জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা এই অগ্নিসংযোগের ঘটনার বিদ্যালদ জানানো হয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনাটি ফিলিস্তিনি জনগণ, তাদের ভূমি এবং পবিত্র ধর্মীয় স্থানগুলোর প্রতি ইসরায়েলি আগ্রাসনের "একটি বিপজ্জনক ধারাবাহিকতা।" শুধু মসজিদেই নয়, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের বিভিন্ন গভর্নরেটে ফিলিস্তিনিদের ব্যক্তিগত সম্পত্তি ও ঘরবাড়ির ওপরও ধারাবাহিক হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিবৃতিতে হামাস আরও যোগ করেছে, “এই জায়নবাদী অপরাধগুলো চরমপন্থা ও ঘৃণার বহিঃপ্রকাশ, যা এই উগ্রপন্থী চক্রের আচরণকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমাদের সাধারণ মানুষ এবং তাদের প্রতিরোধ আন্দোলন এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর জবাব ও ধারাবাহিক প্রতিরোধ বজায় রাখবে।”

ফলে, পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উসকানিমূলক আচরণে ওই অঞ্চলের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশকে হার”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


“নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশকে হার”

লিডসে বাংলাদেশের মেয়েদের কাছে অস্ট্রেলিয়া হার দেখাল।

বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতো একটি দিন বয়ে এনেছে। ওয়ানডে সিরিজ জয়ের পরও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।

চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজটির প্রথম খেলায় বাংলাদেশ ৪ উইকেটে পরাজিত হয়েছে। ছেলেদের পর এবার মেয়েরা একই প্রতিপক্ষের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছে। চট্টগ্রাম থেকে আকাশপথে ৫ হাজার ১২৬ মাইল দূরের শহর লিডসে হারটি দেখেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

হারটি দুই দলের জন্যই বড় ব্যবধানের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে। এতে লাল-সবুজের দেশের জন্য মুদ্রার উল্টো পিঠটি দেখা গেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন জ্যোতি ও মারুফা আক্তার।

ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশ শুরু থেকেই বড় ধাক্কা খেয়েছে। এক পর্যায়ে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে তারা ধ্বংসস্তূপের মতো হয়ে পড়ে। তখন তাদের মনে হচ্ছিল ৫০ রানও করা সম্ভব নয়। ষষ্ঠ উইকেট জুটিতে রিতু মণির সঙ্গে ৩২ রানের জুটি গড়ে কিছুটা সম্মানজনক স্কোর প্রদান করেন জ্যোতি। শেষ পর্যন্ত অলআউট না হয়ে বাংলাদেশ ৭৭ রানের স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।

দলের হয়ে সর্বোচ্চ রান ২৭ করেন অধিনায়ক। আবার একজনেরই কেবল দুই অংকের ঘর স্পর্শ করতে সক্ষম হয়েছেন, তিনি ১৬ রান করা রিতু মনি।

এদিকে রান তাড়ায় নামার পর, উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করেন জর্জিয়া ভল ও বেথ মুনি। ১০ রান করা মুনিকে আউট করে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন পেসার মারুফা। এরপর আরও কোনো উইকেট হারানোর সুযোগ না দিয়েই ৬৩ বল হাতে রেখে জয় লাভে পৌঁছায় অজিরা। সর্বোচ্চ ৪৫ রান করেন অপরাজিত ওপেনার জর্জিয়া। অপরাজিত ১৯ রান করা এলিসা পেরি বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত
 
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় 'জিংক গম ও জিংক ধান' শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার (১৭ জুন) সকালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ মোঃ ওয়াহিদুল আমিন তপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান, কৃষিবিদ মোঃ শাহিনুল কবির এবং কৃষিবিদ মোঃ শেখ শরিফুল ইসলাম।
 
শতাধিক স্টুডেন্টদের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তারা তাঁদের বক্তব্যে মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত ছাত্র ছাত্রীদের প্রতি জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এবং অনুষ্ঠানের আলোচিত মেসেজ গুলি তাদের নিজ নিজ পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করার আহ্বান জানান।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির এবং মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রাবাসে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ভাঙচুর, পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ছাত্রাবাসে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ভাঙচুর, পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এবং ওই শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন দাবি করছে নিহতের পরিবার ও স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে উদয়পুর গ্রামে অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান (১৫) ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরিবার অভিযোগ করে মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ কারণে রাত ৮টার পর থেকে একাডেমির সামনে লোকজন জড়ো হতে শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের প্রধান ফটক ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুড়তে শুরু করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি সামাল দিতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইক হাতে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি মাইকে বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা তদন্ত করে ঘটনার মূল কারণ উদ্ঘাটন করবে।’ তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন, আবাসিক হোস্টেলের ৬ তলার ৬১৪ নম্বর কক্ষের বারান্দার গ্রিলে মাফলার পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মেহেদী। এই ঘটনাকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল লোকজন একাডেমির গেট ভেঙে ফেলে এবং অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে।

তিনি আরও জানান, পরে লক্ষ্মীপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহের ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%