ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মুক্তির আগেই ১০০ কোটির লক্ষ্যে ‘জেলার ২’


মুক্তির আগেই ১০০ কোটির লক্ষ্যে ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তীব্র হয়ে উঠেছে। মুক্তির পূর্বেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া মিলছে। ভারত ছাড়াও বিদেশের বাজারে টিকিট বিক্রির ক্ষেত্রে সিনেমাটি এগিয়ে রয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সিনেমাটি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুপারহিট ‘জেলার’-এর সিক্যুয়ালটি আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বক্স অফিসের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনের জন্য বিপুলসংখ্যক টিকিট বিক্রি হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী দিনের জন্য ভারতে ‘জেলার ২’-এর ১৪ লাখ ৪৭ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। এতে দেশটির বক্স অফিসে আয় হয়েছে ৩০ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে, চার দিনের অগ্রিম বুকিংয়ে সিনেমাটির টিকিট বিক্রির পরিমাণ ৪০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষ হিসাবে, বিক্রি হয়েছে ৩৮ কোটি ৯ লাখ রুপির টিকিট। এর মধ্যে ৩৩ কোটি ১০ লাখ রুপি এসেছে অবরুদ্ধ আসন বাদে অন্যান্য আসনের টিকিট বিক্রি থেকে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়িয়েছে: প্রেস সচিব

ভারতের বাইরেও সিনেমাটি নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশের বাজারে উদ্বোধনী দিনের অগ্রিম টিকিট বিক্রি ২৫ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে সব বাজার মিলিয়ে অগ্রিম বুকিংয়ের আয় ১০০ কোটি রুপি পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পাশাপাশি রজনীকান্তের পারিশ্রমিক নিয়েও আলোচনা চলছে। ফিল্মিবিট তামিলের প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার ২’-এ অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। এর পাশাপাশি সিনেমার মুনাফার একটি বড় অংশও তিনি পেতে পারেন বলে জানা গেছে। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেলে তার মোট আয় ১৮০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে সান পিকচার্সের ব্যানারে। রজনীকান্তের পাশাপাশি এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, রম্যা কৃষ্ণা ও যোগী বাবু। সিনেমাটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৬ জন অভিনয়শিল্পী রয়েছেন। এ ছাড়া অতিথি চরিত্রেও দেখা যাবে পাঁচজন তারকাকে।

আগের সিনেমার সাফল্যের পর ‘জেলার ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রির এই গতি উদ্বোধনী দিনের আয়েও প্রতিফলিত হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকেই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


ভারত থেকেই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারত সফর শেষ করে বাংলাদেশে আসছে। এবারের সফরে তারা কেবল টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে রয়েছে। সর্বশেষ গত বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টেস্টে হেরেছিল টাইগাররা। এরপর তারা টানা পাঁচটি টেস্টে জয়লাভ করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। এই সময়ে বাংলাদেশ আয়ারল্যান্ড ও পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে।

বোলিংয়ে তাইজুল ইসলাম, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিম।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ গত রাতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। কোচ ড্যারেন স্যামি স্বীকার করেছেন, বাংলাদেশের মাটিতে লড়াই সহজ হবে না। তিনি ভারতের হায়দরাবাদ থেকে বলেন, "বাংলাদেশের মাঠে তাদের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জের।" তবে তিনি জানিয়েছেন, তার দল সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

বর্তমানে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ৫৫.৫৬ শতাংশ সফলতা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ২০.৮৩ শতাংশ সফলতার সঙ্গে আট নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও ক্যারিবীয়রা ইতোমধ্যে সেই লড়াই থেকে ছিটকে পড়েছে। তবে স্যামি বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে নিজেদের পয়েন্ট তালিকায় অবস্থান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

স্যামি জানিয়েছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুতেই দলের কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার প্রথম অর্ধে জায়গা করে নেওয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারলে ক্যারিবীয়রা সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার তারা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে জয় পায়নি। বরং স্বাগতিক বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। তবে টেস্টে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০২১ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ধবলধোলাই করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এবারের টেস্ট সিরিজের দলে নির্বাচনে ক্যারিবীয়রা কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। দলে রাখা হয়নি শাই হোপ ও আলজারি জোসেফের মতো পরিচিত মুখদের। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহাম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের চার দিনের টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। সেখানে ১০৫ ও ১৫৩ রানের ইনিংস খেলার পর অপরাজিত ১০৮ রান করেন এই ব্যাটার। পুরো প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে তার সংগ্রহ ৩৯৩ রান।

এদিকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি আজ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। ভারত সফর শেষ করে বাংলাদেশে আসবে ক্যারিবীয় দল।

সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর মিরপুরে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৫ নভেম্বর সিলেটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে আন্দোলন শুরু করেছে: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে আন্দোলন শুরু করেছে: আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি একত্রিত হয়ে আন্দোলন শুরু করেছে। তিনি বলেন, জনগণ এই পরিস্থিতি মেনে নেবে না। ২৪ এর পরাজিত শক্তিরা বর্তমানে হুংকার দিচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমান আরও বলেন, ষড়যন্ত্রের ঘটনা বাড়বে, তাই সজাগ থাকতে হবে। ইতিহাসের সাক্ষী, কোনো স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি এবং তারা এবারও পারবে না।

এছাড়া, বিদেশে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তিনি নিন্দা জানান।

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজায় ৩ শিফটে ৮ ঘণ্টা করে নেতাকর্মীরা নিরাপত্তা দেবে। শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। দেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

আলোচনা সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম মন্তব্য করেন, নতুন একটি সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি দেওয়া অপ্রাসঙ্গিক। তিনি বলেন, চিন্তাভাবনা করে কর্মসূচি গ্রহণ করা উচিত যেন মাফিয়া সুযোগ নিতে না পারে। জুলাই ও আগস্টের খুনিদের সঙ্গে আঁতাত করে কর্মসূচি দিলে জনগণ তা মেনে নেবে না। বিরোধী দলকে দায়িত্বশীল সমালোচনা ও কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তিনি।

নাজিম উদ্দিন বলেন, বিএনপি ধ্বংস ও সন্ত্রাসের রাজনীতি করে না। এমনকি কারো বিরুদ্ধে প্রমাণ মিললে প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করে শাস্তিও দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মিত ভবন নির্মাণে বিধিমালা চূড়ান্ত হলেই ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


অনিয়মিত ভবন নির্মাণে বিধিমালা চূড়ান্ত হলেই ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, অনিয়ম করে ভবন নির্মাণের জন্য বিধিমালা চূড়ান্ত হলে সারা দেশের উন্নয়ন কর্তৃপক্ষ আরও শক্ত অবস্থানে থেকে আইন বাস্তবায়ন করতে সক্ষম হবে।

তিনি বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সড়কের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী জানান, অনিয়ম করে ভবন নির্মাণের বিষয়ে বিধিমালা তৈরি করে সংসদে পাঠানো হয়েছে। পরবর্তীতে এটি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ একটি কমিটি গঠন করা হয়েছে।

আরডিএ চেয়ারম্যানকে সুইমিংপুল ভাঙতে গিয়ে হুমকি দেয়ার বিষয়ে মন্ত্রী মন্তব্য করেন, ‘বিষয়টি আমার জানা আছে। প্রশাসনিক পদক্ষেপ নেয়া হচ্ছে। আইনবহির্ভূত কাজ করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাকারিয়া তাহের আরও বলেন, ‘সরকার স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে কাজ করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে।’

পরে তিনি আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা ও আরডিএ ওভারপাস উদ্বোধন করেন এবং মেহেরচণ্ডীতে বৃক্ষরোপণ করেন।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে : হুথি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে : হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ বিমানবন্দর এবং আরামকো তেল স্থাপনায় হামলার ঘটনা স্বীকার করেছে। হুথিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের দাহরানে অবস্থিত আরামকো তেল স্থাপনাসহ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তারা লক্ষ্যবস্তু করেছেন।

তাদের এই হামলা আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেছেন। হুথিদের এই হুমকি সৌদি আরবের নিরাপত্তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন।

এর আগে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায়। মঙ্গলবারের এই হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এতে হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে, রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র সৌদি আরব প্রতিহত করার দাবি করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%