০৫:৫১ পি.এম
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জমির মালিক মুরাদ হোসেন, শহিদুল ইসলাম পাপ্পু, গোফফার হোসেন, শুভ হোসেন, শফিউল আলম চৌধুরী এবং ফছির উদ্দীন।
আরও পড়ুন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার তোড়জোড়, আবদুল আলিমকে ঘিরে পুরোনো অভিযোগ: জবাবদিহির মুখে বিএনপি নেতা?
ভুক্তভোগীরা বলছেন, পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণে কৃষকদের জমি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু অধিগ্রহণের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য প্রকৃত বাজার মূল্যের তুলনায় অনেক কম নির্ধারণ করা হয়েছে।
এ কারণে তারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে জমির ন্যায্যমূল্যের দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন