ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নাঙ্গলকোট উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা চট্টগ্রামে অনুষ্ঠিত


নাঙ্গলকোট উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে "নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম" এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা শনিবার রাতে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম সভাপতি সাংবাদিক সামছুউদ্দিন ইলিয়াস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা আয়োজক কমিটির পক্ষ থেকে করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর আহ্বায়ক কমিটির সদস্য নকিব উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আফসানা ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধূরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন ভুলু, এবং নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য লায়ন ইলিয়াস মজুমদার, হাজী জসিম উদ্দিন ও আফসার উদ্দিন শিপন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে এক যুবক মারা গেল, চিকিৎসাধীন ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে এক যুবক মারা গেল, চিকিৎসাধীন ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. সাদেক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ১৩৭ জন রোগী রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত সাদেককে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ অক্টোবর) সকালে ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু ঘটে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু ঘটেছে। রোববারের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। সাদেকের মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। তিনি ৩০ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ভর্তি হয়ে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫৯ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫৯ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৭২টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা মামলা, ১টি দস্যুতার ঘটনায় মামলা, ১টি যৌতুকের জন্য হত্যার ঘটনায় মামলা, ১টি চুরির ঘটনায় মামলা, ৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা নথিভুক্ত হয়েছে। একই সময়ে ১০টি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে।

অভিযানের ফলস্বরূপ মোট ১৫৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পরোয়ানাভুক্ত, ৯ জন সাজাপ্রাপ্ত, ৯৫ জন তদন্তাধীন মামলার আসামি এবং ১৪ জন অন্যান্য প্রতিরোধমূলক আইনে গ্রেপ্তার হয়েছেন।

এদিকে, মাদকবিরোধী অভিযানে ২৯ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ গ্রাম হেরোইন, ৬৪৭ পিস ইয়াবা, ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ৬৫ বোতল ইস্কাফ সিরাপ।

এ ছাড়া, জনসেবা নিশ্চিত করার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯৬ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬১ জনে।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জনসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে স্টেডিয়াম রোডে পার্কিংহীন বেসরকারি হাসপাতাল, বাড়ছে জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


চাঁদপুরে স্টেডিয়াম রোডে পার্কিংহীন বেসরকারি হাসপাতাল, বাড়ছে জনদুর্ভোগ

চাঁদপুর জেলা শহরের স্টেডিয়াম সড়ক বর্তমানে স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের জন্য এক আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। বিশেষ করে, ‘আবুলের দোকান’ সংলগ্ন এলাকা থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন পয়েন্টে প্রতিদিনের তীব্র যানজট সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্থবির করে ফেলেছে। বহু তলা বিশিষ্ট ভবনগুলোর মধ্যে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণে এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্টেডিয়াম সড়কের দু'পাশে গড়ে ওঠা বহুতল ভবনের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনরা আসেন। কিন্তু, এই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পার্কিং সুবিধা না থাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, সিএনজি এবং রিকশাগুলো মূল সড়কের ওপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই যানজট এমন ভয়াবহ রূপ নেয় যে, মানুষকে দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকতে হয়। এই অবস্থায় জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগী এবং আবাসিক এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

যানজটের পাশাপাশি, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান ও ফি নিয়েও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে যে, জেলায় গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনা সমিতি নিজেদের মনগড়া রেট নির্ধারণ করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে। সরকারি কোনো সুনির্দিষ্ট নীতিমালা না মেনে এবং তদারকি না থাকার কারণে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী মহল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চাঁদপুর-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধ করা, যানজট নিরসন এবং বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সরকারি নীতিমালা বাস্তবায়নে কার্যকর তদারকি অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে দূর্বৃত্তদের হামলায় আহত প্রবাসীর স্ত্রী ফারজানার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


সরাইলে দূর্বৃত্তদের হামলায় আহত প্রবাসীর স্ত্রী ফারজানার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দূর্বৃত্তদের হামলায় আহত হয়ে থাকা প্রবাসীর স্ত্রী ফারজানার আক্তার (২৮) মারা গেছেন। ঘটনার দুই মাস ১০ দিন পর, গত শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। নিহতের পিতা ঘটনার পর জিডি করার কথা বললেও পুলিশ জানাচ্ছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোন জিডি হয়নি।

"মামলা দিলে আমরা ব্যবস্থা নিব।" ফারজানার শ্বশুর বাড়ির লোকজন জানাচ্ছেন, নিহতের পিতা তাদের সাথে এ বিষয়ে কোন সমন্বয় করেননি। তবে এ ঘটনায় নানা ধরণের প্রশ্ন উঠছে চারিদিকে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানাচ্ছে, প্রায় ১২-১৪ বছর আগে সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ মিয়ার সাথে নোয়াগাঁও ইউনিয়নের অহিদ মিয়ার মেয়ে ফারজানার সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর স্বামী সবুজ মিয়া প্রবাসে চলে যান।

ইতিমধ্যে তাদের ঘরে জন্ম নেয় এহসানুল হক তাসনিদ (৬ বছর, ৪ মাস) নামের একটি ফুটফুটে ছেলে সন্তান। ফারজানা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বাংলা বিষয়ে অনার্স পড়ছিলেন।

স্বামী সবুজ মিয়া প্রায় ৫ বছর ধরে সৌদীতে অবস্থান করছেন। ফাইনাল পরীক্ষা দিতে ফারজানা এই বছরের জুন মাসের প্রথম দিকে বাবার বাড়ি নোয়াগাঁও গ্রামে যান।

ওই বাড়িতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ফারজানার এক ছোট বোনও বসবাস করছেন। ২২ জুলাই রাতে তারা যথারীতি ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে দূর্বৃত্তরা ঘুমন্ত ফারজানার উপর হামলা চালায়। শরীর ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে।

ভোরে পরিবারের লোকজন দেখতে পায় রক্তাক্ত হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে ফারজানা। মাথার আঘাত ছিল খুবই জটিল।

আশঙ্কাজনক অবস্থায় এক সন্তানের জননী ফারজানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত দুই মাস ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গতকাল তিনি হার মেনেছেন।

গতকাল সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফারজানার মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুর খবর গতকাল সরাইলে প্রচারিত হওয়ার সাথে সাথে বাবার বাড়ি, স্বামীর বাড়ি ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এত নির্মম নৃশংস ঘটনার দুই মাস পরও হামলাকারীরা চিহ্নিত না হওয়ায় তারা শঙ্কা প্রকাশ করেছেন। নানা ধরণের প্রশ্নও তুলছেন কেউ কেউ।

স্থানীয় একাধিক ব্যক্তি বলছেন, বসতঘরের দরজা জানালা ও ক্লাক্সিবল গেইটসহ সব ভেতর থেকে লাগানো ছিল। তারপরও দূর্বৃত্তরা কিভাবে ভেতরে প্রবেশ করলো ও বেরিয়ে গেল?

এত বড় ঘটনা ঘটার পরও ছোট বোনসহ অন্যদের ঘুম ভাঙেনি কেন? নিহতের বাবা অহিদ হোসেন বলেন, "ভোরবেলা উঠে দরজা খোলা পেয়েছি।

আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে গেছি। কে বা কারা আমার এত বড় ক্ষতি করেছে বুঝতে পারছি না।" থানায় জিডিও করেছেন।

শ্বশুর মো. ফজল মিয়া বলেন, "ঘটনার দেড় মাস আগে অনার্স ফাইনাল পরীক্ষা দেয়ার কথা বলে ফারজানা বাবার বাড়িতে গিয়েছিল।

ঘটনার পর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে বিয়াই (অহিদ হোসেন) আমার সাথে কোন ধরণের সমন্বয় করেননি। আমি না জেনে কাউকে বিপদে ফেলতে চাই না।

তিনটা জীবন শেষ হয়ে গেল। আমার নাতিটা কী নিয়ে বাঁচবে?" সরাইল থানার অফিসার ইনচার্জ মো.

মনজুর কাদের ভূঁইয়া বলেন, "ঘটনার পর থেকে আজ পর্যন্ত গৃহবধূর পিতা বা পরিবারের কেউ কোন জিডি/মামলা করেননি। আজকে (গতকাল শনিবার) ঢাকা থেকে আমাদেরকে মৃত্যুর সংবাদটি জানিয়েছেন।

আমরা ময়নাতদন্ত সম্পন্ন করতে বলেছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%