ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাইয়ে ১ নং করেরহাট ইউনিয়নে রেজাউল করিম হক সাবের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত


মিরসরাইয়ে ১ নং করেরহাট ইউনিয়নে রেজাউল করিম হক সাবের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

 

মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়াড এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই বৈঠকটি আয়োজিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম হক সাব। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভোটারদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে রেজাউল করিম হক সাব উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু: সংস্কৃতি প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শনিবারে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


এমপি নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শনিবারে বিএনপির বিক্ষোভ মিছিল

 

সুনামগঞ্জ - ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে করা কথিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর ১১ টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি।
সুনামগঞ্জ সদর উপজেলা বি এন পির আহবায়ক
মো: ফারুক আহমেদ লিলু, পৌর বি এন পির আহবায়ক
সাইফুল্লাহ হাসান জুনেদ
ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন
আওয়ামী লীগপন্থী ঠিকাদার শফিকুল ইসলাম তার লুটপাটের অপকর্ম ঢাকতেই মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছেন । তারা বলেন,মিথ্যা অভিযোগ করে এডভোকেট নূরুল ইসলাম নুরুলের ব্যাপক জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। তারা বলেন রাজনৈতিকভাবে হয়রানি, ও এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে।
নেতৃবৃন্দ আগামীকাল শনিবার দুপুর ১১ ঘটিকার বিক্ষোভ মিছিল ও সমাবেশে সকল নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত তাকার জন্য আহবান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রক্টর ড. মো. আবদুল আলীম। প্রক্টরের দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
 
আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন দায়িত্ব পালন করবেন। ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
 
অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে তাঁর বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে তিনি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
আদেশ অনুযায়ী, উভয় পদে দায়িত্ব পালনকালে তিনি প্রক্টর হিসেবে পূর্ণহারে মাসিক ৭ হাজার ৫০০ টাকা এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে অর্ধহারে মাসিক ৩ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।
 
একই সঙ্গে বিদায়ী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে দায়িত্ব হস্তান্তর এবং নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদলকে ষড়যন্ত্র মোকাবেলায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে: এমপি নিজাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


যুবদলকে ষড়যন্ত্র মোকাবেলায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে: এমপি নিজাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজাম মন্তব্য করেছেন, ‘কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। যুবদলকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

শুক্রবার (৩০ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এমপি নিজাম আরও বলেন, ‘সরকার সাত মাসের মধ্যে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার দেশ ও বিদেশে অর্থনীতিকে শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। কিন্তু এসব উদ্যোগ কিছু মানুষের কাছে অগ্রহণযোগ্য।’

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আনোয়ারার উন্নয়নে অবদান রাখতে হবে।’

তিনি আরো উল্লেখ করেন, যুবদলের ইতিহাস অত্যন্ত গৌরবময় ও বর্ণাঢ্য। দেশের যেকোনো সংকটময় সময়ে যুবদল নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে। যুবদলের নেতৃত্বে থাকা অনেক সদস্য বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে দল ও দেশের যে-কোনো কঠিন পরিস্থিতিতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছেলে শাহয়াজ জামাল নিজাম সনিসহ উপজেলা যুবদলের সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন ইউনিটের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় সেনাঘাঁটিতে হামলার পর ৪৮ ‘যোদ্ধাকে’ হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


নাইজেরিয়ায় সেনাঘাঁটিতে হামলার পর ৪৮ ‘যোদ্ধাকে’ হত্যা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে ইসলামপন্থী যোদ্ধাদের হামলার ফলে ৪৮ জন নিহত হয়েছেন। শুক্রবার, এ তথ্যটি দেশটির সেনাবাহিনীর সূত্রে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেনাবাহিনী দাবি করেছে, বিমানবাহিনীর সহায়তায় তারা বিদ্রোহীদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বর্নো রাজ্যের বিট্টা এবং ইয়োবে রাজ্যের বুনি ইয়াদিতে একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে রাতভর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং তাদের বিচ্ছিন্ন অংশ ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা।

সামরিক মুখপাত্র ক্যাপ্টেন মোহাম্মদ গনি জানিয়েছেন, বিট্টায় সেনারা রাতের হামলা প্রতিহত করার পর বুনি ইয়াদির সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলাকারী আইএসডব্লিউএপি যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেন। স্থানীয় সময় শুক্রবার ভোর পর্যন্ত সেখানে সংঘর্ষ চলতে থাকে।

সেনাবাহিনী জানায়, এ ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৭ বছর ধরে চলমান বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে দেশটির সরকার। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বোকো হারাম ও আইএসডব্লিউএপির সেনা অবস্থানে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%