ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার


বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

জনদুর্ভোগ লাঘবে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক অতিরিক্ত চার্জ সরকার প্রত্যাহার করেছে। এতে দেশের প্রিপেইড বিদ্যুৎ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপ কিছুটা কমবে, এমনটা আশা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) এই বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করেছে।

তাদের পোস্টে দাবি করা হয়, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের নতুন অঙ্গীকার

এর আগে ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন যে, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হবে।

এখন, বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। এই চার্জের ওপর ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকায় মাসিক বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। ভোক্তাদের মধ্যে এই কারণে দীর্ঘদিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছিল।

সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমে আসবে। বিশেষ করে, নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা, ইমরান খানকে ক্ষমা প্রার্থনার নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রী রিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


স্কুলছাত্রী রিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩

পাবনায় পদ্মা নদীর পাড়ে বস্তাবন্দি নবম শ্রেণির ছাত্রী রিয়া খাতুন (১৫) হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

নিহত রিয়া খাতুন (১৫) সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুরের আজিজুল প্রামানিকের মেয়ে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়দের তথ্যানুসারে আজ সকালে ভাড়ারা ইউনিয়নের পিরপুর এলাকার পদ্মা নদীর তীরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, গতকাল সকালে ১১টায় রিয়া খাতুন নাঈমের বাসায় বেড়াতে যায়। সেখানে উভয়ের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কিছু আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা তীব্র বিরোধে পরিণত হয়। এক পর্যায়ে নাঈম ভিকটিমকে ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে অভিযুক্ত নাঈম রিয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে।

এই হত্যার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে। হত্যার ঘটনা পরিচালনায় ব্যবহৃত সাদা পাইভেট কারও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, নাঈম ও রিয়া খাতুন সম্পর্কে চাচাতো ভাই বোন।

আটককৃতদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার মৃত কাশেম প্রামানিকের ছেলে নাঈম, শফিক শেখের ছেলে ইয়াসিন শেখ এবং শিমুল প্রামাণিকের ছেলে তুহিন প্রামানিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে দেশের ৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:২২ পি.এম


সকাল ৯টার মধ্যে দেশের ৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। সেইসাথে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এটি বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে যে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। যদিও বৃষ্টির পূর্বাভাস থাকার পরেও দেশের একটি বড় অংশের ওপর দিয়ে এখনও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমেক হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন প্রশাসক প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


মমেক হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন প্রশাসক প্রিন্স

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন।

এ সময় তিনি চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম তদারকি করেছেন এবং খোঁজখবর নেন।

পাশাপাশি তিনি ওয়ার্ডে ভর্তি শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। আজ বুধবার দুপুরে মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছিলেন তিনি।

পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, বর্তমানে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। এক্ষেত্রে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট হামের বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা সহ বিভিন্ন এলাকায় করণীয় সম্পর্কে মাইকিং, লিফলেট বিতরণসহ জনসচেতনতা বাড়াতে গণসংযোগ চলমান রয়েছে। হাসপাতালেও রোগীদের তথ্য সংগ্রহ চলছে।

এ সময়, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া ও দুর্বলতা দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

তিনি দেশের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। একটি শিশুর মৃত্যুও কাম্য নয়। আমরা চাই প্রতিটি শিশু প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক।

পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে এদিন বিকেলে নগরীর কে বি ইসমাইল সড়কে ময়মনসিংহ জেলা পরিষদের নির্মাণাধীন ১০০০ আসন বিশিষ্ট মিলনায়তন পরিদর্শন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফসহ জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি মিলনায়তন নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন এবং মিলনায়তনটির বহুমাত্রিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজার্ভ আরও বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


রিজার্ভ আরও বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়ে এখন ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে। এই তথ্যটি জানান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এই তথ্যটি জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ হয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়ে রয়েছে।

গত ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

উল্লেখযোগ্য বিষয় হলো, নিট রিজার্ভ গণনার ক্ষেত্রে আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসরণ করা হয়ে থাকে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় কমিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%