০২:৩৬ পি.এম
মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায়, ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায়, লে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয় এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টা ১৮ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলার চার্জশিটে প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে স্টেশনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, যদি আগুনটি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের ফলে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন