১০:২৯ পি.এম
সম্প্রতি অভিনেত্রী হিনা খান বলেছেন যে, একাধিক বার বিয়ে করলে সমাজে তার প্রভাব পড়ে এবং মানুষের চোখে সেই ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
গৌরী স্প্র্যাটকে চলতি মাসের শুরুতে বিয়ে করার পর থেকে নানা বিতর্কের মুখে পড়েছেন আমির খান। এক দিকে কিছু দক্ষিণপন্থী হিন্দু সংগঠন তাঁর বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ তুলেছে। অন্য দিকে, এটি তাঁর তৃতীয় বিয়ে হওয়ায় ব্যক্তিগত জীবন নিয়েও সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেতা।
সম্প্রতি অভিনেত্রী হিনা খান বলেন যে, একাধিক বার বিয়ে করলে সমাজে তার প্রভাব পড়ে এবং মানুষের চোখে সেই ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এই প্রসঙ্গে অভিনেত্রী রুবিনা দিলৈকের নতুন পডকাস্ট ‘দ্য ফোর পিওভি’-এর এক পর্বে আমিরের তৃতীয় বিয়ে নিয়ে মন্তব্য করেন হিনা।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
আলোচনার সময় রুবিনা বলেন যে, কোনও তারকার ব্যক্তিগত জীবনের প্রভাব অনেক সময়ে কাজেও এসে পড়ে। বিশেষত দর্শক ব্যক্তিগত জীবনটাকেই বিচার করে সেই তারকার কাজের মূল্যায়ন করতে শুরু করে দেন। হিনা উত্তরে বলেন, “তা হলে তো আমির খানের কোনও ছবিই চলার কথা নয়।”
এখন রুবিনা তখন জবাব দেন, এত বছর ধরে আমিরকে বড় কোনও বিতর্কের মুখে পড়তে হয়নি। তখন হিনা প্রশ্ন করেন, “এটা (তৃতীয় বিয়ে) কি কোনও বিতর্ক নয়? সাধারণ মানুষ তো ভাববেই, ‘আবার বিয়ে? আগের জনকেও ছেড়ে দিলেন?’”
তবে তিনি স্পষ্ট করে দেন, তিনি আমিরকে নেতিবাচক চোখে দেখছেন না। তিনি শুধু সমাজের মানসিকতার কথাই তুলে ধরছেন। হিনার কথায়, “আমাদের সমাজে একের পর এক বিয়েকে খুব ভাল চোখে দেখা হয় না, রুবিনা।” সেই পর্বে উপস্থিত ছিলেন হিনার স্বামী রকি জায়সবাল এবং রুবিনার স্বামী অভিনব শুক্লও। রকি তখন বলেন, “শুধু বিয়ে নয়, বিচ্ছেদকেও আমাদের সমাজ ভাল ভাবে নেয় না।”
গৌরী স্প্র্যাটকে বিয়ের পর কিছু মহল থেকে আমির খানের বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ ওঠে। কেউ কেউ তাঁকে ‘লভ জিহাদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলেও কটাক্ষ করেন। পরে এই অভিযোগের জবাব দেন আমির। তিনি জানান, গৌরী হিন্দু নন, তিনি খ্রিস্টান। পাশাপাশি তাঁর কোনও স্ত্রীকে বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়নি। তাঁর পরিবারের অনেক সদস্যই ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলেও জানান অভিনেতা।
আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন