ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার


জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানায় মো. আলেক খান হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলা জুলাই আন্দোলনের সময় দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজের আবেদনের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার দক্ষিণ-পূর্ব পাশের মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়। আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাদী মো. আলেক খানসহ অন্যান্যদের গুরুতর জখম করা হয়। হামলার সময় তাদের হত্যার চেষ্টা করা হয় গুলি করে।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

পরে আলেক খানকে অন্যদের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনার জন্য আদালতে মামলা করেন।

২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‍্যাবের হাতে সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫৭ পদ শূন্য, চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


যশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫৭ পদ শূন্য, চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি

গ্রামের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার শেষ ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যশোরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বৃদ্ধি পেলেও, সেই অনুযায়ী চিকিৎসক ও জনবল বাড়েনি। ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ৯০ থেকে ১০০ রোগী ভর্তি থাকছেন। চিকিৎসকের অনুমোদিত পদ বিপুলসংখ্যক শূন্য রয়েছে। কোথাও অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞের অভাবে অস্ত্রোপচার বন্ধ, আবার কোথাও প্যাথলজিস্ট নেই। আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে মেশিন থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা মিলছে না। ফলে রোগীদের বাধ্য হয়ে জেলা শহরের হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। এতে দরিদ্র পরিবারের চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অনেককে ধার-দেনা করেও চিকিৎসা নিতে হচ্ছে।

যশোরের চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, অভয়নগর, শার্শা, মণিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। শয্যার তুলনায় রোগীর চাপ বেশি থাকলেও চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ প্রয়োজনীয় জনবলের সংকটে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

যশোর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১,৩৯৮টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৯৪১ জন। ফলে ৪৫৭টি পদ শূন্য রয়েছে, অর্থাৎ মোট অনুমোদিত পদের প্রায় ৩২.৭ শতাংশ পদই খালি। এর মধ্যে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ২৫ জন। মণিরামপুরে ৪৭টির মধ্যে ২৬ জন এবং বাঘারপাড়ায় ৪০টির মধ্যে ২০ জন চিকিৎসক কর্মরত আছেন। কেশবপুরে ৪৩টির মধ্যে ২৫ জন, ঝিকরগাছায় ৪৬টির মধ্যে ২৯ জন এবং শার্শায় ৩০টির মধ্যে ১৮ জন চিকিৎসক রয়েছেন। অভয়নগরে ৩৮টি পদের মধ্যে কর্মরত ২৪ জন। সাত উপজেলায় মোট অনুমোদিত চিকিৎসক পদ ২৮৭। এর মধ্যে ১২০টি পদে চিকিৎসক নেই।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহসানুল মিজান রুমী বলেন, "চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে ভর্তি থাকেন ৯০ থেকে ১০০ রোগী। চিকিৎসকের ৪৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৪ জন। এখানে শুধুমাত্র সিজারিয়ান অপারেশন হয়। তবে অ্যানাস্থেশিয়া পদটি দীর্ঘদিন শূন্য রয়েছে। আল্ট্রাসোনোগ্রাম মেশিন থাকলেও তা পরিচালনার জন্য কোনো চিকিৎসক নেই। হাসপাতালের মোট ২২১টি পদের বিপরীতে কর্মরত ১২৭ জন; শূন্য রয়েছে ৯৪টি পদ।"

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ বলেন, "জনবল সংকটের মধ্যেই সেবা চালিয়ে যেতে হচ্ছে। চিকিৎসকের ৪৬টি পদের মধ্যে কর্মরত ২৯ জন। এখানে শুধুমাত্র সিজারিয়ান অপারেশন হয়, তাও সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার। অ্যানাস্থেশিয়া চিকিৎসক থাকলেও তিনি সপ্তাহে তিন দিন ঝিকরগাছায় দায়িত্ব পালন করেন। একই সঙ্গে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম মেশিন থাকলেও আল্ট্রাসোনোগ্রামের জন্য সরকারি চিকিৎসক নেই। হাসপাতালের ২২৮টি পদের বিপরীতে কর্মরত ১৮২ জন; শূন্য ৪৬টি।"

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ জ্যোতি ঘোষ জানান, "সীমিত জনবল দিয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হচ্ছে। চিকিৎসকের ৪০টি পদের বিপরীতে আছেন মাত্র ২০ জন। অ্যানাস্থেশিয়া চিকিৎসক থাকলেও তিনি বাঘারপাড়ায় সপ্তাহে মাত্র দুই দিন দায়িত্ব পালন করেন; বাকি চার দিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন সদর হাসপাতালে। মোট ১৫০টি পদের মধ্যে কর্মরত ১০৪ জন, শূন্য ৪৬টি।"

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, "রোগীর চাপ অনুযায়ী জনবল আরও প্রয়োজন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকেন। চিকিৎসকের ৩৮টি পদের বিপরীতে কর্মরত ২৪ জন। মোট ১৩৮টি পদের বিপরীতে কর্মরত রয়েছে ১১০।"

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, "শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৩০টি পদের মধ্যে কর্মরত ১৮ জন। অ্যানাস্থেশিয়া চিকিৎসক থাকলেও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন সদর হাসপাতালে। হাসপাতালের ১৯৪টি পদের বিপরীতে কর্মরত ১০২ জন; শূন্য ৯২টি পদ।"

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, "অতিরিক্ত রোগীর চাপের কারণে জনবল সংকট প্রকট হয়ে উঠেছে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে ভর্তি থাকেন ৯০ থেকে ১০০ জন রোগী। চিকিৎসকের ৪৭টি পদের মধ্যে কর্মরত ২৬ জন। মোট ২৪৭টি পদের বিপরীতে কর্মরত ১৬৯ জন, শূন্য ৭৮টি।"

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ বলেন, "প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। চিকিৎসকের ৪৩টি পদের মধ্যে কর্মরত ২৫ জন। প্যাথলজি বিভাগ চালু থাকলেও প্যাথলজিস্ট নেই। ফলে পরীক্ষার জন্য রোগীদের বাইরের বেসরকারি ক্লিনিকে যেতে হয়। এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম মেশিনও অচল। হাসপাতালের ২২০টি পদের বিপরীতে কর্মরত ১৪৭ জন; শূন্য ৭৩টি পদ।"

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ দ্রুত বাড়লেও সে অনুযায়ী চিকিৎসক ও জনবল বাড়েনি। ফলে শয্যার অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে সীমিত জনবলকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে অচল যন্ত্রপাতি মেরামত এবং প্রয়োজনীয় চিকিৎসক-টেকনিশিয়ান নিয়োগ না হওয়ায় রোগীদের জেলা শহর কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের দিকে যেতে হচ্ছে। এ বিষয়ে চাহিদা জানানো হয়েছে। দ্রুত এর সমাধান হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় কবির অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


জাতীয় কবির অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি মন্তব্য করেছেন যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক আদর্শ, জীবনদর্শন এবং সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের বিভিন্ন গ্রুপের ১২৬ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, কবি নজরুলের অসাম্প্রদায়িকতার চেতনা শুধুমাত্র তাঁর চিন্তা ও দর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি তাঁর ব্যক্তিজীবন ও সাহিত্যচর্চাতেও প্রতিফলিত হয়েছে। তাঁর রচনায় মহাভারত ও রামায়ণের কাহিনির পাশাপাশি ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতিরও স্থান রয়েছে। বাংলা ভাষার পাশাপাশি আরবি, ফারসি ও সংস্কৃত শব্দের ব্যবহার তাঁর সাহিত্যকে আরো সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করেছে। সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তিনি সম্প্রীতি ও মানবতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দেশে একটি সম্প্রদায় বিভিন্ন সময় নজরুলকে বিশেষ কোনো চিন্তা বা ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে উপস্থাপনের চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন ধর্মীয় সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। অসাম্প্রদায়িকতার দর্শনকে তিনি শুধু লেখনীর মাধ্যমে নয়, মানুষের ঘরে ঘরে এবং রাজপথেও ছড়িয়ে দিয়েছিলেন। এ কারণে নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এ সময় তিনি বর্তমান প্রজন্মের কাছে নজরুলের প্রকৃত আদর্শ তুলে ধরতে না পারলে ‘নজরুল বর্ষ’ পালনের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে থানার ওসি মো. মাসুদ খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবর রহমান স্বাগত বক্তৃতা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গোৎসব উদযাপনে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর: জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


দুর্গোৎসব উদযাপনে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি জানিয়েছেন, সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী দেশের সকল সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছেন যে, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উপস্থিতিতে আয়োজিত প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।

সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

জহির উদ্দিন স্বপন বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবের আয়োজন ও আনন্দ দীর্ঘদিনের ঐতিহ্য। এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যান্য সম্প্রদায়ের মানুষও এতে অংশগ্রহণ করেন। দেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় দুর্গোৎসব বাংলাদেশের সামগ্রিক উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

তিনি আরও জানান, সরকার গঠনের পর এবারই প্রথম পূজা-পার্বণের আয়োজনগুলো দেখভালের দায়িত্ব সরকার নিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা যখনই তাঁদের ধর্মীয় উৎসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, তখন প্রধানমন্ত্রী তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটো প্রধান: সদস্য দেশে হামলা হলে সবকিছু ধ্বংস করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ন্যাটো প্রধান: সদস্য দেশে হামলা হলে সবকিছু ধ্বংস করা হবে

ন্যাটোর সদস্য কোনো দেশে রাশিয়া হামলা চালালে, জোটের বাহিনী সেই হামলাকে ব্যর্থ করে দেবে এবং হামলায় জড়িত সবকিছু ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। সোমবার পোল্যান্ডের ওয়ারশতে এক নিরাপত্তা সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, ‘ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। তবে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে জোটটি সেই হামলাকে প্রতিহত করবে এবং রাশিয়ার আক্রমণকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেবে।’

গ্রিনকেভিচের এই বক্তব্য ইউরোপে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। ইউরোপের বিভিন্ন সরকার রাশিয়ার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, ড্রোন অনুপ্রবেশ এবং সাইবার হামলার অভিযোগ তুলেছে। তবে মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অন্যদিকে, গত মাসে রাশিয়া সতর্ক করে বলেছিল, ন্যাটো যদি রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তাহলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এই পরিস্থিতিতে ন্যাটোর শীর্ষ কমান্ডারের নতুন হুঁশিয়ারি ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে।

ন্যাটোর ইউরোপীয় বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ বলেছেন, রাশিয়া যদি ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা চালায়, তাহলে আক্রমণকারী বাহিনীর পাশাপাশি তাদের সহায়তাকারী সামরিক ব্যবস্থাও ধ্বংস করা হবে।

পোল্যান্ডের ওয়ারশতে নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সরাসরি রাশিয়ার নাম উল্লেখ না করলেও, তার বার্তা মস্কোর উদ্দেশে নির্দেশিত বলে মনে করা হচ্ছে। ন্যাটোর ২০২২ সালের কৌশলগত পরিকল্পনায় রাশিয়াকে জোটের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গ্রিনকেভিচ বলেন, ন্যাটোর কোনো সদস্যদেশে হামলা হলে, জোটের বাহিনী তা প্রতিহত করবে এবং হামলাকারীদের লক্ষ্য অর্জন করতে দেবে না। তিনি আরও জানান, শত্রুপক্ষ হামলা অব্যাহত রাখলে বা সংরক্ষিত বাহিনী ব্যবহার করলে তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে।

তিনি উল্লেখ করেন, এর আওতায় শুধু সরাসরি হামলাকারী বাহিনী নয়, বরং তাদের সহায়তা, রসদ সরবরাহ ও পরিচালনার সঙ্গে যুক্ত সামরিক ব্যবস্থাও অন্তর্ভুক্ত হবে। ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা, ড্রোন অনুপ্রবেশ এবং সাইবার হামলা বাড়ানোর অভিযোগ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%