১০:১০ পি.এম
খুলনার নগরীর মাথাভাঙ্গায় অবস্থিত আলুতলা স্লুইচ গেটের (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আজ রোববার সকালে তিনি কেসিসি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গেটটি পরিদর্শন করেন। সম্প্রতি পুরাতন স্লুইচ গেটটি জরাজীর্ণ হয়ে পড়েছে, তাই এর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রশাসক নজরুল ইসলাম বলেন, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর যেসকল স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেসব এলাকার পানি ইতোমধ্যে অনেকটা নেমে গেছে। তবে, আবারও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
নগরীতে জলাবদ্ধতা যাতে সমস্যা সৃষ্টি না করে, সেজন্য তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ড্রেন ও খালে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে পানির প্রবাহ বৃদ্ধিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পর্যায়ক্রমে সবগুলো গেট সংস্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং আগামী ৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত গেটটির সংস্কার কাজ শেষ হবে বলেও জানান।
এছাড়া, প্রশাসক দশগেটসহ ৩০ ও ৩১নং ওয়ার্ডের মতিয়াখালী ও লবনচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
এই সময় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন