ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যায় চট্টগ্রামে ৩৪৪ শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত


বন্যায় চট্টগ্রামে ৩৪৪ শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে বন্যার ফলে প্রায় ৮০ হাজার বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভাগের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩৪ হাজারের বেশি মানুষ অবস্থান করছেন।

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এসব জানা গেছে। তথ্য অনুযায়ী, বিভাগের ১১ জেলার মোট ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলার ১৭৬টি ইউনিয়ন ও পৌরসভা। এছাড়া কক্সবাজারের ৭৪টি, রাঙামাটির ৪২টি, খাগড়াছড়ির ৪১টি এবং বান্দরবানের ৩৬টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে পড়েছে।

বন্যায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি কক্সবাজারে, যেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে প্রাণ হারিয়েছেন ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন। সেইসাথে রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুইজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম জেলায়, যেখানে ৬৭০টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ৬০০ জন আশ্রয় নিয়েছেন। কক্সবাজারের ৬১৮টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন, বান্দরবানের ২০০টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ২৫০ জন, রাঙামাটির ৫৩টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৯০৩ জন এবং খাগড়াছড়ির ১৫০টি আশ্রয়কেন্দ্রে ৫৮১ জন অবস্থান করছেন।

কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি ৪৮ হাজার ৬৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এছাড়া বান্দরবানে ১৫ হাজার ৩৩০টি, চট্টগ্রামে ১৪ হাজার ২৮১টি, রাঙামাটিতে ৪৭৩টি এবং খাগড়াছড়িতে ১ হাজার ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ৯২৩ মেট্রিক টন চাল, ৭ হাজার ২৮১ প্যাকেট শুকনা খাবার এবং ১ কোটি ২৭ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামান্থার সিনেমা গড়ল নতুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


সামান্থার সিনেমা গড়ল নতুন ইতিহাস

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত ‘মা ইনতি বাঙ্গারাম’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমার মধ্যে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যের স্বীকৃতি পেয়েছে।

এই অর্জনের খবর জানার মুহূর্তটিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিসের হিসাব দেখাচ্ছেন। স্ক্রিনে ১০০ কোটি রুপি আয়ের তথ্য দেখে বিস্মিত হয়ে সামান্থা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমরা ১০০ কোটি করেছি।’

ভিডিওর ক্যাপশনে সামান্থা জানান, সিনেমাটি মুক্তির আগে অনেকেই এর সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন। তার ভাষ্য, একজন প্রদর্শক পর্যন্ত তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে আগ্রহী হন না।

সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক, প্রযোজক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু এবং হিমান্ক রেড্ডি দুভুরু। ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি ১৯ জুন মুক্তি পায়।

আউটলুক ইন্ডিয়া থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তির পর থেকে সিনেমাটি বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে। একই সঙ্গে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের প্রথম নজিরও গড়েছে।

‘মা ইনতি বাঙ্গারাম’-এ সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী এবং আনন্দ। উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’-খ্যাত নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু।

সম্প্রতি ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের সময় এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় থাকার সুখবরও জানিয়েছেন। ফলে পেশাগত সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনেও দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র, গুলি ও রামদাসহ সিদ্ধিরগঞ্জে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


অস্ত্র, গুলি ও রামদাসহ সিদ্ধিরগঞ্জে যুবক আটক

সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জে এক যুবক মো. সজিব আহমেদ (২৫) গ্রেপ্তার হয়েছে, তার কাছে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি এবং তিনটি রামদা পাওয়া গেছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

গ্রেপ্তার করার ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার সময় মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে। সজিব মিজমিজি মাইজপাড়া (মধ্যপাড়া) এলাকার মো. সানা উল্লাহর ছেলে। পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের কাছ থেকে পাওয়া অস্ত্র এবং অঙ্গীকার একটি কাঠের বাটযুক্ত কালো রঙের রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা এবং একটি পুরোনো কালো রঙের মাইক্রোবাস। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে দুটি পৃথক নিয়মিত মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী মামলা থাকায় তা সংযুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীর চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


কাউখালীর চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার

 

পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নং চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু জোমাদ্দার। তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।
প্রায় তিন দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ধারাবাহিকভাবে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
পারিবারিকভাবেও তিনি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর, বন্যা ও করোনা মহামারির সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন ধরনের মানবিক সহযোগিতা করেছেন বলে স্থানীয়রা জানান।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করতে চাই। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলাই আমার লক্ষ্য।
নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 
অবহেলিত“চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেব। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও সুশাসনভিত্তিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। আমি শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই।
তিনি আরও বলেন,
“ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। যুবসমাজকে কর্মমুখী ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে কাজ করব।
তিনি আরো বলেন,জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু জমাদ্দারকে ঘিরে আলোচনা ক্রমেই বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১.৯৪ বিলিয়ন ডলার।

রোববার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে আজ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর ২৫ জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের ব্যাংক কর্তৃক মূলত সরকারের বৈদেশিক দায়-দেনা নিষ্পত্তি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে।

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা বাজারে পর্যাপ্ত তারল্য থাকায় এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকায় সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রয়েছে। আমদানি ঋণপত্র খোলা ও বৈদেশিক লেনদেন পরিচালনায় সামগ্রিকভাবে ডলার সংকট বিদ্যমান নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%