ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: ধানমণ্ডিতে নতুন শাখা উদ্বোধন করলো শান্তা সিকিউরিটিজ

এ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে নির্দিষ্ট তিন বই রাখার নির্দেশনা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ এম


প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে নির্দিষ্ট তিন বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে, নির্দেশনা প্রদান করার এক মাস পর সেটি বাতিল করা হয়েছে, এই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই তিনটি বই হলো, ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। প্রথম দুটি বইয়ের লেখক হচ্ছেন মাহফুজ উল্লাহ এবং তৃতীয় বইটি রচনা করেছেন তারেক রহমান। উল্লেখ্য যে, তিনটি বই-ই প্রকাশ করেছে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা।

গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) পাঠানো এক নির্দেশনায় দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে বইগুলোর একটি করে সেট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছিল।

এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক শাহিনা ফেরদৌসী জানান, অধিদপ্তর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছিল। তবে বর্তমানে যা মন্ত্রণালয় নির্দেশ করবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই প্রযুক্তির কল্যাণে বড় সাফল্যের পথে স্যামসাং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ এম


এআই প্রযুক্তির কল্যাণে বড় সাফল্যের পথে স্যামসাং

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তির বিশ্বব্যাপী তুমুল চাহিদার কারণে বড় ধরনের সফলতার মুখ দেখছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স।

এআই মেমরি চিপের বাড়তি চাহিদার কারণে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ১৯ গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৬ জুলাই) স্যামসাং তাদের একটি প্রাথমিক আর্থিক প্রতিবেদনে এই পূর্বাভাসের কথা জানিয়েছে। চলতি জুলাই মাসের শেষের দিকে কোম্পানিটি তাদের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করবে।

স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত এই তিন মাসে কোম্পানিটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮৯.৪ ট্রিলিয়ন ওন (প্রায় ৫৮.৪ বিলিয়ন ডলার)। এটি টানা তৃতীয়বারের মতো কোম্পানিটির সর্বোচ্চ ত্রৈমাসিক লাভ।

একই সময়ে কোম্পানিটির পণ্য বিক্রির পরিমাণও অনেক বেড়েছে। এই তিন মাসে স্যামসাং প্রায় ১৭১ ট্রিলিয়ন ওন মূল্যের পণ্য বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, এটি প্রযুক্তি খাতের ইতিহাসে অন্যতম সেরা একটি পারফরম্যান্স। মূলত এআই ডেটা সেন্টারগুলোর জন্য মেমরি চিপের ব্যাপক চাহিদা এবং বাজারে চিপের সরবরাহ কম থাকায় স্যামসাং চিপের দাম বাড়াতে পেরেছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে তাদের মুনাফায়।

স্যামসাং বিশ্বে অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান। তারা নিজেদের মোবাইল বা ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া ও গুগলের মতো বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্যও চিপ তৈরি করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এআই চিপের এই অভাবনীয় চাহিদা আগামী বছর জুড়েও বজায় থাকতে পারে। চিপের ব্যবসার এই সুবাতাসের কারণে চলতি বছরে স্যামসাংয়ের শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

তবে বাজারে চিপ খাতের ক্রমবর্ধমান প্রতিযোগিতা নিয়ে বিনিয়োগকারীদের মনে কিছুটা উদ্বেগ থাকায় মঙ্গলবার সকালে সিউলের বাজারে স্যামসাংয়ের শেয়ারের দাম সাময়িকভাবে প্রায় ৫.৫ শতাংশ কমেছে।

ভবিষ্যতে চিপের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে দক্ষিণ কোরিয়া সরকার স্যামসাং ও অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে চিপ উৎপাদন খাতে কমপক্ষে ৮৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে। কারণ জাপান, চীন ও তাইওয়ানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোও এখন চিপ তৈরিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৫ এম


ডিসেম্বরে শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। এ জন্য ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য সরকারের। সে অনুযায়ী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার সময়েই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।’

এহছানুল হক মিলন আরও বলেন, ‘দরপত্র প্রক্রিয়া চলমান। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট প্রকাশকরা বই ছাপানোর কাজ শুরু করবেন। বই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ করছে।

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

শিক্ষামন্ত্রী আরও জানান, ‘আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিদ্যমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের শেষ চার ম্যাচে ব্যবহৃত হবে নতুন বল, উন্মোচন করল অ্যাডিডাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ এম


বিশ্বকাপের শেষ চার ম্যাচে ব্যবহৃত হবে নতুন বল, উন্মোচন করল অ্যাডিডাস

ফিফা বিশ্বকাপের পর্দা নামার সময় খুব বেশি বাকি নেই। টুর্নামেন্টটি এখন পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। এই বিশেষ সময়টিকে আরও স্মরণীয় করে তুলতে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের জন্য নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। নতুন বলটির নাম ‘ট্রিওন্ডা ফাইনাল’। এই বলটি বিশ্বকাপের শেষ চারটি ম্যাচেই ব্যবহৃত হবে।

গত বছরের অক্টোবরে উন্মোচিত ট্রিওন্ডা অফিসিয়াল ম্যাচ বলের উন্নত সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে ট্রিওন্ডা ফাইনাল বলটি। আগের বলের প্রযুক্তিগত সক্ষমতা ও পারফরম্যান্স অপরিবর্তিত রাখা হলেও, এর নকশায় নতুন মাত্রা যুক্ত করা হয়েছে। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মর্যাদা তুলে ধরতেই আলাদা ডিজাইনের এই বলটি তৈরি করেছে অ্যাডিডাস।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টের শেষ চার ম্যাচের জন্য শুধুমাত্র রঙ পরিবর্তন করে নতুন বল প্রকাশের প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ট্রিওন্ডা ফাইনালের নকশায় বিশ্বকাপ জয়ের প্রতীকী যাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের ভিত্তিতে সোনালি অলংকরণে ফুটিয়েছেন বিশ্বকাপ ট্রফির প্রতিচ্ছবি, যা বলটিকে দিয়েছে স্বতন্ত্র ও আকর্ষণীয় রূপ।

নকশার আরেকটি বিশেষ দিক হলো, এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরের নাম। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধরণী ম্যাচ ও ফাইনালের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস, আটলান্টা, মায়ামি ও নিউ জার্সি প্রধানভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো ও ভ্যাঙ্কুভারের নামও ত্রিভুজাকৃতির গ্রাফিক উপাদানের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এইভাবে তিনটি স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজন এবং বিশ্বকাপের ভৌগোলিক বিস্তৃতিকে প্রতিফলিত করা হয়েছে।

নতুন বলটি উন্মোচনের সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ট্রিওন্ডা ফাইনাল বল নিয়ে আসতে পেরে তাঁরা আনন্দিত। তিনি উল্লেখ করেন, পুরো টুর্নামেন্টজুড়ে ট্রিওন্ডা প্রতিটি গোলের মুহূর্তে দর্শকদের আনন্দ দিয়েছে। নতুন এই বল কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এই তিন স্বাগতিক দেশের ঐক্য এবং ফুটবলের প্রতি তাঁদের সম্মিলিত আবেগের প্রতীক হিসেবেও কাজ করবে।

ইনফান্তিনো আরও বলেন, বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্বের সেরা ফুটবলারদের পায়ে থাকবে এই বলটি। প্রতিটি স্পর্শ, পাস, শট, সেভ ও গোলের সঙ্গে টুর্নামেন্টের ১৬টি স্বাগতিক শহরের অবদানও বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শুধু নকশায় নয়, প্রযুক্তিগত দিক থেকেও ট্রিওন্ডা ফাইনালে যুক্ত হয়েছে আধুনিক সুবিধাসমূহ। এতে ব্যবহার করা হয়েছে অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি, যার মাধ্যমে রিয়েল-টাইমে বলের গতিবিধি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। এই প্রযুক্তি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়তা করবে, অফসাইড বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত নিতে রেফারিদের সহায়তা করবে এবং ম্যাচ-পরবর্তী বিশ্লেষণেও নতুন মাত্রা যোগ করবে।

বিশ্বকাপ খেলার প্রথমবারের মতো ২০০৬ সালে রোনালদোর সেমিফাইনালে ওঠাই ছিল বিশ্বমঞ্চে সেরা সাফল্য। দীর্ঘ দুই দশক ধরে বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ানো রোনালদো বিশ্বকাপের ট্রফি না জিতলেও, দেশের ফুটবলে যে অমরত্ব অর্জন করেছেন, তা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%