০২:৪২ এম
ভারতীয় অভিনেত্রী হিনা খান এবং রকি জয়সওয়ালের বিয়ে সম্পন্ন হয়েছিল মাত্র ১৫ মিনিটের মধ্যে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর, জীবনের অনিশ্চয়তা হিনার সিদ্ধান্তকে পরিবর্তন করে। অসুস্থতার মধ্যেই তিনি দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার অনুষ্ঠান ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে অতিথি হয়ে হিনা নিজের বিয়ের গল্প শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিয়ের সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ আকস্মিক। তাঁদের মধ্যে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। হিনা জানান, রকির সঙ্গে তাঁর সম্পর্ক ১০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। বর্তমানে তা ১৩-১৪ বছরে পৌঁছেছে। তবে বিয়ের বিষয়টি কখনো তাঁদের মাথায় আসেনি।
কিন্তু তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অনিশ্চয়তা তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। অভিনেত্রী জানান, সেই সময় রকিকে তিনি দুটি বিকল্প দিয়েছিলেন। এক, রকি নতুন করে জীবন শুরু করে অন্য কাউকে বিয়ে করবে, অথবা দুই, তাঁকেই বিয়ে করবে। কারণ, পরদিন কী ঘটবে, তা তিনি জানতেন না। হিনার প্রস্তাবে রকি সম্মতি জানান।
আরও পড়ুন: ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন