ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু


গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু

গিনিতে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে ও আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে মঙ্গলবার দেশটির উদ্ধারকর্মী ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে।  

গত সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে স্বর্ণের সন্ধানে খনি শ্রমিকরা কোনো ধরনের সুরক্ষা ছাড়াই বড় ধরনের ঝুঁকি নিয়ে কাজ করেন। 

আরও পড়ুন: লাপিদ: মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত

স্থানীয় রেডক্রসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, চার জন আহত হয়েছেন ও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।’

তিনি আরও জানান, মঙ্গলবার উদ্ধার অভিযান চলছিল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত বা মৃতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তা সূত্রও এই প্রাথমিক হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারী বৃষ্টি ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান যুদ্ধ চালাতে ইরানকে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান

উদ্ধার কার্যক্রম সহজ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বলয় জোরদার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসির-তামিমার মামলার রায়ের উদাহরণ সমাজের জন্য হবে : বাদীপক্ষের আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


নাসির-তামিমার মামলার রায়ের উদাহরণ সমাজের জন্য হবে : বাদীপক্ষের আইনজীবী

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে কেন্দ্র করে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলার রায়ের আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

এ প্রসঙ্গে আইনজীবী ইশরাত হাসান বলেছেন, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দেবেন এবং এই রায় সারা দেশের জন্য সামাজিক ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হবে।

বুধবার রায় ঘোষণার আগে তিনি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আইনজীবী ইশরাত হাসান আরো বলেন, বিপক্ষ পক্ষের আইনজীবী আগেভাগেই বলে দিয়েছেন যে তারা খালাস পাবেন। তবে আমরা বিশ্বাস রাখি যে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার করবেন। ইশরাত হাসান বললেন, এই ন্যায়বিচার সারাদেশের মানুষের জন্য সামাজিক ন্যায়বিচারের উদাহরণ হয়ে থাকবে— এই প্রত্যাশা নিয়েই আমরা আদালতের কাছে যাচ্ছি।

তিনি জানান, পাঁচ বছর চার মাসেরও বেশি সময় ধরে তারা মামলাটি পরিচালনা করছেন শুধুমাত্র ন্যায়বিচারের প্রত্যাশায়। আদালতের সামনে তারা যে সাক্ষ্য-প্রমাণ, তথ্য ও ঘটনার বাস্তব চিত্র তুলে ধরেছেন, তার ভিত্তিতেই বিচার হবে বলে তারা বিশ্বাস করেন।

ইশরাত হাসান বললেন, আসামিপক্ষের আইনজীবী গণমাধ্যমে আগাম খালাস পাওয়ার কথা বললেও আদালতের রায় আগে থেকে বলে দেওয়ার কোনো সুযোগ নেই। তাই তারা আদালতের ওপর পূর্ণ আস্থা রেখেই রায়ের অপেক্ষা করছেন।

মামলার পটভূমি তুলে ধরে তিনি জানান, বাদী রাকিব হোসেন কখনোই তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়া বা কাউকে ব্যক্তিগত সম্পর্কের কারণে হয়রানি করার উদ্দেশ্যে আদালতের দ্বারস্থ হননি। তার অভিযোগ ছিল, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বিবাহবিচ্ছেদ দেখানো হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে বিভিন্ন নথি তৈরি করা হয়েছে।

তিনি আরো বলেন, যিনি যার সঙ্গে থাকবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ডিভোর্স না দিয়ে বিয়ে করা, জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করা এবং সবকিছু জেনেশুনে একটি সন্তানের মাকে অন্য সম্পর্কে নিয়ে যাওয়া— এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা।

ইশরাত হাসান বলেন, মামলাটি পরিচালনার সময় বিভিন্নভাবে আপসের প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছিল। তবে সেসব উপেক্ষা করেই তারা বিচারিক প্রক্রিয়া চালিয়ে গেছেন। তারা প্রত্যাশা করেছেন একদিন এই ধরনের অপরাধের বিচার হবে। সেই বিচার দেখে অন্যরাও শিক্ষা নেবে যে সঠিকভাবে ডিভোর্স সম্পন্ন করতে হয়। একসঙ্গে একাধিক সংসার পরিচালনা করা কিংবা ডিভোর্স ও নথিপত্রে জালিয়াতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঘিরে আলোচিত এই মামলার রায় আজ ঘোষণা করবেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। মামলায় অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধির ৪৯৪ ধারায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তরিকুল ইসলাম ভাণ্ডারিয়া, পিরোজপুর

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:২১ পি.এম


পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার ফলে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনার ফলে পার্শ্ববর্তী জেলা বরগুনার সাথে পিরোজপুরের যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।

বুধবার (১০ জুন) ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনার পর থেকেই এই সড়কে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এর ফলে ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানিয়েছেন, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে তিনি সঠিক করে বলতে পারেননি যে, কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, মাঠে খেলা দেখতে পারবেন না তারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


ইরানের সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, মাঠে খেলা দেখতে পারবেন না তারা

ফুটবল বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। আর ঠিক ওই সময় দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবল সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগের মুহূর্তে আকস্মিকভাবে ফিফা ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সমস্ত টিকিট বাতিল করে দিয়েছে। ফলে ভিসা জটিলতার কারণে ভ্রমণের প্রস্তুতি নিলেও মাঠে বসে খেলা দেখতে পারবেন না হাজার হাজার ইরানি সমর্থকরা। গতকাল মঙ্গলবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক মঞ্চে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে তীব্র ক্ষোভ জানিয়েছে তারা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে পায়, যা তারা নিজেদের দেশের সমর্থকদের মধ্যেই বণ্টন করে। ইরান ফেডারেশন ইতোমধ্যে ওই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। এফএফআইআরআই একটি বিবৃতিতে জানায়, অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করেও অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার পরও তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। তারা উল্লেখ করে, ইরানি সমর্থকদের তাদের আইনসম্মত ও অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী। যদিও বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি, তবে ফেডারেশন ইঙ্গিত দিয়েছে যে, এই পরিস্থিতির পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি চলছে। আর এই ভূ-রাজনৈতিক উত্তাপের প্রভাব বর্তমান বিশ্বকাপেও দেখা যাচ্ছে। নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতাগুলোর কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে পরিবর্তন করে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে বাধ্য হয়। গত ৭ জুন দলটি মেক্সিকোতে এসে পৌঁছায়। অনেক জলঘোলার পর গত সপ্তাহে আমেরিকা প্রশাসন সমস্ত ইরানি ফুটবলারকে ভিসা দিলেও দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফকে এখনও ভিসা দেওয়া হয়নি। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান গ্রুপ ‘জি’ তে প্রতিযোগিতা করছে। তারা ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের ম্যাচ ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে আবারও রক্তপাত : পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


সীমান্তে আবারও রক্তপাত : পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১৩

দীর্ঘকাল ধরে চলা উত্তেজনা শেষে আবারও রক্তাক্ত হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। কিছু সপ্তাহের তুলনামূলক শান্ত অবস্থা সত্ত্বেও, নতুন করে একটি প্রাণঘাতী হামলার ঘটনার মধ্য দিয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে শুরু করেছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর এসেছে। নিহতদের ক্ষেত্রে নারী এবং শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে।

আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশের বেসামরিক মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি দাবি করেছেন, নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন।

খোস্ত প্রদেশের একটি বসতবাড়িতে হামলার পর ৯ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় এক কর্মকর্তা। একই সময়ে, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পৃথক আরেক হামলায় তিন শিশুর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ।

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি পাকিস্তানের সেনাবাহিনী বা সরকার। ইসলামাবাদের পক্ষ থেকে বরাবরের মতোই দাবি করা হয়েছে যে, সীমান্তের ওপারের কেবল সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের ফেব্রুতরীতে দুই দেশের মধ্যে সংঘাত প্রবল আকার ধারণ করেছিল। এরপর কিছুটা বিরতি ছিল, কিন্তু সাম্প্রতিক এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম তিন মাসে দুই দেশের সংঘাতে শত শত বেসামরিক আফগান নিহত হয়েছেন।

২০২১ সালে তালেবান আবার ক্ষমতায় এসে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক টানাপোড়েনে রয়েছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে এই ধরনের হামলা চলতে থাকলে শুধুমাত্র নিরাপত্তার ক্ষেত্রেই নয়, বরং দুই দেশের বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

তথ্য সূত্র- এপি নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%