ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ মিশরকে


জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ মিশরকে

আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে পরিচিত মিশর। এই দলটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আফকনে মোট ৭ বার শিরোপা জিতেছে। এ কারণেই তাদের জার্সিতে সাতটি তারকা রয়েছে। তবে এবারের বিশ্বকাপে মিশরকে এমন তারকাযুক্ত জার্সি পরিধান না করার জন্য অনুরোধ জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা।

জাতীয় দলের জার্সিতে থাকা তারকের সংখ্যা কেবল একটি নকশা নয়, এটি সেই দলের বিশ্বজয়ের সংখ্যা নির্দেশ করে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ পাঁচটি তারকা রয়েছে। দ্বিতীয় স্থানে আছে চারটি করে তারকা নিয়ে ইতালি ও জার্মানি। আর সর্বশেষ আসরে সোনালি ট্রফি জিতে আর্জেন্টিনা তাদের জার্সিতে তৃতীয় তারকা যোগ করেছে।

তবে এমনকি কোনো শিরোপা না জিতেই মিশরের জার্সিতে সাত তারকায় যুক্ত করা হয়েছে। বিশ্বকাপ জয়ের ছত্রছায়ায় একবারও গ্রুপ পর্ব পার করতে পারেনি দলটি।

আরও পড়ুন: মুখ্যসচিব: ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ

মিশরের এই জার্সির নকশা নিয়ে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আপত্তি জানিয়েছে। তারা টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে মিশরকে তাদের জার্সি পরিবর্তনের নির্দেশ দিয়েছে। ফিফার নতুন নীতি অনুযায়ী, বিশ্বকাপের মূল মঞ্চে শিরোপা জয় ছাড়া অন্য কোনো মহাদেশীয় বা আঞ্চলিক টুর্নামেন্টের সাফল্য চিহ্নিত করতে জার্সিতে কোনো তারকা ব্যবহার করা যাবে না। ফলে আফ্রিকার সফলতম দল হওয়ার সত্ত্বেও, ইতিহাস বাদ দিয়ে মাঠে নামতে হচ্ছে মিশরকে।

এ ছাড়াও, ফিফা মিশরকে তাদের জার্সি সংশোধন করতে বলেছে অন্য একটি কারণে। সেটি হলো জার্সিতে ব্যবহার করা খেলোয়াড়দের সংখ্যা। মিসরের বিশ্বকাপ জার্সিতে নম্বরের জন্য সোনালি রঙ ব্যবহার করা হয়েছিল।

ফিফার যুক্তি হলো, মাঠের আলোতে দূর থেকে সোনালি রঙ দেখা অসুবিধাজনক হয়ে পড়ে। তাই খেলা চলাকালীন রেফারি ও দর্শকদের সুবিধার্থে সোনালি নম্বর পরিবর্তন করে আরও সাদা রঙের নম্বর ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ফিফার এই কঠোর নিয়মের বেড়াজালে কেবল মিশরই আটকা পড়েনি, পূর্বে হাইতি ফুটবল দলের জার্সিতে রাজনৈতিক বার্তা থাকার কারণে তাদের জার্সিও পরিবর্তন করতে বাধ্য হয়েছিল ফিফা।

আরও পড়ুন: মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৩২ এম


৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ড এসেছে এবং আবার অনেক রেকর্ড হারিয়েও গেছে। তবে কিছু কীর্তি সময়ের পরীক্ষায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। তেমনই একটি অনন্য রেকর্ডের অধিকারী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের উদ্বোধনী ম্যাচে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ।

১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর ১৯৩৪ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-১ গোলের পরাজয় ছিল তাদের উদ্বোধনী ম্যাচে শেষ হার। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৩৪ সালের ২৭ মে।

এরপর কেটে গেছে দীর্ঘ ৯২ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এক যুগ বিশ্বকাপ বন্ধ থাকলেও মাঠের লড়াইয়ে ব্রাজিলের এই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। ১৯৩৮ সালের পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থেকেছে হলুদ জার্সিধারীরা।

এই ২০টি উদ্বোধনী ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে ব্রাজিল এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, প্রায় এক শতাব্দী ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয় শব্দটিই ভুলে গেছে সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে উদ্বোধনী ম্যাচেই মেক্সিকানদের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, চারবারের প্রতিটি লড়াইয়েই জয় পেয়েছে ব্রাজিল। শুধু তাই নয়, মেক্সিকোর জালে মোট ১৪ গোল করলেও নিজেদের জাল অক্ষত রেখেছিল প্রতিবারই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৩৭ এম


নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোররাতে জেলা শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও  মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি স্তম্ভের মাঝখানে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে দিনভর বিষয়টি কারও নজরে না আসায় ঘটনাটি জানাজানি হয়নি। পরে শনিবার সন্ধ্যার দিকে স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর পুলিশ ঘটনাটি তদন্তে তৎপর হয়।

স্থানীয় সূত্র জানায়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল তরুণ স্মৃতি স্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতি স্তম্ভের নিচের অংশের কিছু অংশ পুড়ে যায়। ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, "স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, "জুলাই স্মৃতি স্তম্ভে কারা এবং কখন আগুন দিয়েছে, সে বিষয়ে আগে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। যারা এ কাজ করেছে, তারাই একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, আগুনের কারণে স্মৃতি স্তম্ভের কিছু অংশ কালো হয়ে গেছে। ভিডিও ফুটেজ ও সিসিটিভি পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৪০ এম


নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

 শনিবার (১৩ জুন) রাত আটটার দিকে উপজেলার  কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিন আরোহী নিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৪৬ এম


পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার

পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

অপরাধীদের ধরতে পুলিশকে অনেক সময় ফাঁদ পাততে বা নানা কৌশল অবলম্বন করতে দেখা যায়। এবার মাদক কারবারিকে ধরতে একটি অভিনব অভিযান চালাল পুলিশ।

দক্ষিণ আমেরিকার দেশ পেরু বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অপরাধীকে ধরতে পুলিশ সদস্যরা বিশ্বকাপের আনুষ্ঠানিক মাসকটের ছদ্মবেশ ধারণ করে। এই তথ্য বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের এই অভিনব কৌশল আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পেরুর রাজধানী লিমার একটি এলাকায় এই অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে অংশ নেওয়া দুই কর্মকর্তা ২০২৬ বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক মাসকটের পোশাক পরেছিলেন। একজন সেজেছিলেন কানাডার প্রতিনিধিত্বকারী মাসকট ম্যাপল এবং অন্যজন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ক্লাচ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেরুর পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ওই মাদক কারবারি ফুটবলের বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহী। ফলে সেই সুযোগ কাজে লাগিয়ে কর্মকর্তারা মাসকট সেজে তার বাড়ির কাছে পৌঁছান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আটক হওয়া মাদক কারবারির নাম কার্লোস কাবরেরা; বয়স ৪৮ বছর।

পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানান, অভিযানের সময় কার্লোস কাবরেরা বাড়িতে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছিলেন। অভিযানে তার কাছ থেকে ২৫২৪টি কোকেন বেস পেস্টের প্যাকেট এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এ ধরনের অভিনব কৌশল পেরুর পুলিশের জন্য নতুন নয়; এর আগে তারা দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন এবং সান্তা ক্লজের ছদ্মবেশে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করেছে।

বিশ্বকাপের মাসকট সেজে পরিচালিত সর্বশেষ এই অভিযানকে পেরুর পুলিশের অন্যতম সৃজনশীল কৌশল হিসাবে দেখা হচ্ছে। বিশ্বকাপ জ্বরে যখন পুরো বিশ্ব মেতে আছে, তখন সেই উন্মাদনাকেই কাজে লাগিয়ে সফলভাবে একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করল দেশটির পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%