ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবপুরে ইভটিজিং ও মাদক সেবায় ৩ জনের ৬ মাসের কারাদণ্ড


মাধবপুরে ইভটিজিং ও মাদক সেবায় ৩ জনের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ইভটিজিং, মাদক সেবন করে মাতলামি এবং মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগে পৃথক অভিযানে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌর শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ফজল মিয়া (৩২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি পূর্ব মাধবপুর গ্রামের মস্তব আলীর ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

এর আগে একই দিন ভোররাতে মাদক সেবন করে রাস্তায় মাতলামি করার অভিযোগে পশ্চিম মাধবপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৪২)কে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: বরিশালে ডিএনসির অভিযানে গুরুতর অভিযোগ, শয্যাশায়ী ব্যক্তির চিকিৎসার টাকা নেওয়ার দাবি

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর এলাকায় মাদক সেবন করে বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ফাহিম মিয়া (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি দেবীপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে উদ্ধার হলো দাঁড়াশ সাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৫ এম


শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে উদ্ধার হলো দাঁড়াশ সাপ

শ্রীমঙ্গলে একটি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি দাঁড়াশ সাপ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় মানিক মিয়ার বাড়ির রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

এটি জানা যায় যে, ওই সময় রান্না করছিলেন মানিক মিয়ার স্ত্রী। হঠাৎ রান্নাঘরে রাখা লাকড়ির ওপর একটি সাপ দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন এসে সাপটি দেখতে পান। সাপটি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ সেটিকে মেরে ফেলতে চান। এ সময় বাবু নামের একজন ব্যক্তি সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

লোকজনের চিৎকার-চেঁচামেচিতে সাপটি লাকড়ির নিচে চলে যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রায় ৪০ মিনিট ধরে লাকড়িগুলো একে একে সরিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে লাকড়ির নিচে লুকিয়ে থাকা দাঁড়াশ সাপটির সন্ধান পাওয়া যায়। পরে কোনো ধরনের আঘাত না করে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা দাঁড়াশ সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোথাও যদি কোনো বন্যপ্রাণী ধরা পড়ে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া যায়, তাহলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন্যপ্রাণী বিভাগকে খবর দিতে হবে অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৬ এম


মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির একটি অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার রসুলপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২)। অন্যজন হলেন ইটাগাছা এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে, মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করা হয়।

পরে, ট্রাকটির চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ২ কোটি টাকার শটগান, মদসহ চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৬ এম


সিলেটে ২ কোটি টাকার শটগান, মদসহ চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযানের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। অভিযানে একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, আট রাউন্ড গুলি এবং ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছসহ বিভিন্ন অবৈধ মালামাল আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় মদ, আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলের হাইল হাওরে মোবাইল কোর্টের অভিযানে ৫ লাখ টাকার জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৭ এম


শ্রীমঙ্গলের হাইল হাওরে মোবাইল কোর্টের অভিযানে ৫ লাখ টাকার জাল জব্দ

শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধ মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের ফলে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমও মোবাইল কোর্টকে সহযোগিতা প্রদান করে।

অভিযানে ১০০টি রিং জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া ২০টি মশারি জালও জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত জালের মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জলমহালে স্থাপিত অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%