ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গুম-খুনের বিচার না হলে বিএনপিকে বিদায়ের পথ খুঁজতে হবে: জামায়াত আমির


গুম-খুনের বিচার না হলে বিএনপিকে বিদায়ের পথ খুঁজতে হবে: জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, সরকারের আমলে গুম-খুনের বিচার না হলে বিএনপিকে বিদায়ের রাস্তা খুঁজতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগ আমলে ঘটিত গুম, খুন, গণহত্যা এবং দুর্নীতির দ্রুত বিচার দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় এসে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে। একসময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললেও এখন ফ্যাসিবাদী কর্তৃত্বের দিকে এগোচ্ছে।’

আরও পড়ুন: মজুরি বোর্ড গঠনে দলীয়করণ করেছে সরকার: গোলাম পরওয়ার

তিনি জনগণকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা অতীতে জামায়াতকে নির্মূল করার চেষ্টা করেছে তারা নিজেরাই নির্মূল হয়ে গেছে৷ দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে।’

তিনি আরও মন্তব্য করেন, সংসদের প্রয়োজন ফুরিয়ে গেলে সেখানে এক মুহূর্তও বিরোধী দল থাকবে না।

এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিচারহীনতার সংস্কৃতি বিলোপে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন।

এ সময়ে বিরোধী দলের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।’

আরও পড়ুন: মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রী ইসরাত জাহানের লাশ ডোবা থেকে উদ্ধার

তিনি উল্লেখ করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি উভয়ই জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে হওয়া সব গণহত্যার বিচার না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।’

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে বাংলাদেশের জনগণ। বিএনপি বিচারে ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করে আওয়ামী আমলে সংগঠিত সব অপরাধের বিচার করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।

মঙ্গলবার (২৩ জুন) সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে অনুপস্থিত তিন সংসদ সদস্যের ব্যাপারে বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকার মির্জা আব্বাসের পাওয়া চিঠি অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নতির দিকে উল্লেখ করেন। বাকি দুজনের সংসদে ফেরা নিয়ে মামলা এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

তিনি মন্তব্য করেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়। এই কারণে সব মন্ত্রীদের যথাসময়ে সংসদে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।

অধিবেশনের শুরুতেই মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতি ও সংসদ চলাকালীন বিভিন্ন গ্রুপ আলোচনার বিষয়ে আপত্তি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। জবাবে স্পিকার সকলকে সংসদে অংশগ্রহণ করতে ও অধিবেশন চলাকালীন ছোট ছোট গ্রুপে আলোচনা করতে নিষেধ করেন এবং সংসদ সদস্যদের মনোযোগ সহকারে কথা শুনার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের যৌথ ব্যবস্থাপনায় একমত ওমান-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


হরমুজের যৌথ ব্যবস্থাপনায় একমত ওমান-ইরান

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চালাতে ওমান ও ইরান একটি যৌথ প্রশাসনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওমানের রাজধানী মাসকাটে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানি প্রতিনিধিদল ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গেও বৈঠক করেন।

হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্র হিসেবে ওমান ও ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে তারা প্রণালির নিজ নিজ আঞ্চলিক জলসীমার ওপর সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার বজায় রাখার বিষয়েও জোর দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালির বিষয়গুলো নিয়ে উভয় দেশ আলোচনা করেছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি যৌথ কর্মদলের মাধ্যমে পরামর্শ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই কর্মদল হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের প্রশাসনিক কাঠামো, প্রদেয় সামুদ্রিক সেবা, এবং সংশ্লিষ্ট ফি বা খরচ নির্ধারণের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। ওমান ও ইরান আরও সম্মত হয়েছে যে, ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তারা উপসাগরীয় উপকূলীয় অন্যান্য দেশ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও আলোচনা চালাচ্ছে।

দুই দেশ জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি সম্পর্কিত যেকোনো ব্যবস্থা অবশ্যই সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকারকে পুরোপুরি সম্মান করতে হবে। তারা হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য নিরাপদ ও উন্মুক্ত পথ হিসেবে বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, নৌ-চলাচলের স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেছে।

ইসলামাবাদ সমঝোতার ৫ নম্বর ধারায় বলা হয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সেখানে প্রদেয় সামুদ্রিক সেবার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা হবে। এ প্রক্রিয়ায় উপসাগরীয় অন্যান্য উপকূলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করা হবে এবং আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারকে সম্মান করা হবে।

সমঝোতা অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও টোলমুক্ত যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। এই সঙ্গে বাণিজ্যিক জাহাজ চলাচল অবিলম্বে পুনরায় শুরু হবে।

এতে আরও বলা হয়েছে, প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তার কারণে ইরান আগামী ৩০ দিনের মধ্যে মাইন অপসারণ (মাইন ক্লিয়ারিং) কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে গত রোববার কাতার ও পাকিস্তান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সমাপ্তি উপলক্ষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত ওই আলোচনায় বর্তমান পক্ষগুলো যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননকে নিয়ে একটি 'ডি-কনফ্লিকশন সেল' গঠনে সম্মত হয়েছে বলে জানানো হয়। পাকিস্তান ও কাতার এই ব্যবস্থার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে এবং লেবাননে সামরিক তৎপরতা বন্ধের শর্তগুলো বাস্তবায়ন নিশ্চিত করবে।

গত ১৪ জুন ইরান ও যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে, পাকিস্তানের মধ্যস্থতায় তারা ১৪ দফা সমঝোতায় পৌঁছেছে। এর লক্ষ্য ছিল যুদ্ধের অবসান ঘটানো এবং বাকি বিরোধগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা।

‘ইসলামাবাদ সমঝোতা’ নামে পরিচিত এই চুক্তিটি গত ১৭ জুন স্বাক্ষরিত হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে এতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় যুদ্ধের অবসান, বিশেষ করে লেবানন ইস্যুর সমাধান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিন (৪০) কে আটক করেছে।  

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে বারীপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে কৃষি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতির ও স্বজণপ্রীতির অভিযোগ: বঞ্চিত প্রকৃত কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, তাহিরপুর

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


তাহিরপুরে কৃষি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতির ও স্বজণপ্রীতির অভিযোগ: বঞ্চিত প্রকৃত কৃষকরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাগলি গ্রামে সরকারি কৃষি কার্ড বিতরণে চরম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে স্হানীয় ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহজাহান খন্দকারের বিরুদ্ধে।
প্রকৃত কৃষকদের বঞ্চিত করে তিনি নিজের আত্মীয়-স্বজনের নামে কার্ড বরাদ্দ দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারি কৃষি কার্ড বিতরণে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেননি মেম্বার শাহজাহান খন্দকার।
স্হানীয় বাসীন্দারা জানান মেম্বার তার নিজের ভাই, বোন, বোন জামাই, ভাগনা, ভাগনি, ভাতিজা, ভাতিজি ভাইড়া, শশুর, ভাতিজি জামাই, নাতির জামাই সহ নিকট আত্মীয়দের নামেই তালিকা তৈরি করে জমা দিয়ে প্রকৃত ক্ষতি গ্রস্ত কৃষকদের বঞ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামীলীগের দোসর শাহজাহান মেম্বার প্রকৃত কৃষকদের বাদ দিয়ে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নামে কৃষি কার্ডের তালিকা তৈরি করেছেন। ফলে বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হওয়া বাগলি গ্রামের সাধারণ কৃষকরা বর্তমান সরকারের দেওয়া এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

মেম্বারের এই হটকারি সিদ্ধান্তে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন সমাজ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা মেম্বার শাহজাহান খন্দকারের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্হানীয় ক্ষতি গ্রস্ত কৃষকদের দাবি, অবিলম্বে শাহজাহান খন্দকারের মাধ্যমে তৈরি করা তালিকা বাতিল করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ভোক্তভোগী কৃষকদের তালিকা তৈরি করা হোক।

অভিযুক্ত স্হানীয় ওয়াড মেম্বার শাহজাহান খন্দকারকে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টা গুরুত্বের সাথে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%