০৫:৪৭ এম
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে চট্টগ্রামের প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’ এ অংশগ্রহণ করেন চট্টগ্রামবাসী। রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে হাজারো তরুণ-তরুণী ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশে প্রতিবেশী দেশের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একই সুরে স্লোগান দেন।
এর আগে বিকেল ৫টায় নগরের প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সন্ধ্যা ৬টা থেকে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিতে নগরের দূরদূরান্ত থেকে তরুণ-তরুণীরা আসেন।
এতে পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব তাসনিম ঝুমা, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক জিএস সালাউদ্দিন আম্মার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমানসহ জুলাই গণ-অভ্যুত্থানপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তাকে নিয়ে লেখা বিভিন্ন গান পরিবেশন করা হয়। এ সময় ওসমান হাদিকে স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আব্দুল্লাহ আল জাবের, তাসনিম ঝুমা, সালাউদ্দিন আম্মার, সালমান এবং অভিনেতা আসাদুজ্জামান আসাদকে নীরবে চোখের জল মুছতে দেখা যায়।
চট্টগ্রামের খ্যাতনামা পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী, সালাউদ্দিন আম্মার ও সালমান অনুষ্ঠানে ইসলামী সংগীত, জুলাইয়ের গান এবং ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন।
আয়োজকেরা জানান, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সচেতনতা ও গণজোয়ার সৃষ্টির উদ্দেশ্যে ‘মেহফিল এ ইনকিলাব’ আয়োজন করা হয়েছে। বিশেষ করে এ দেশের তরুণীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। সেই আওয়াজকে একত্রিত করতে চায় ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের আওয়াজ তুলে সরকারকে কঠোর বার্তা দিতে চায় সংগঠনটি।
আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন