০৬:৫১ পি.এম
গত কয়েক মাস ধরেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ‘ঘিল্লি’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (গোট)’-এ একসঙ্গে কাজ করা এই জুটিকে নিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও নানা গুজব ছড়িয়েছে।
বিশেষ করে চলতি বছরের শুরুতে বিজয়ের স্ত্রীর সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন— এমন দাবির পর থেকে সেই জল্পনা আরও তীব্র হয়ে উঠতে থাকে। তবে, এই বিষয়ে বিজয় বা তৃষা— কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এখন, তৃষার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ইশরাক: নাহিদের উদ্দেশে ‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভক্তদের মধ্যে একাংশের দাবি, তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন।
এছাড়া, গত কয়েক বছরের মতো এবার বিজয়ের ৫২তম জন্মদিনে কোনো ছবি বা শুভেচ্ছাবার্তা শেয়ার করেননি তৃষা। অতীতে তিনি প্রতি বছর বিজয়ের সঙ্গে অপ্রকাশিত ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন।
এবারের তাঁর নীরবতা এবং আনফলোর দাবি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।
আরও পড়ুন: দোকানে চুরির অভিযোগে ধাওয়া, পুলিশের গুলিতে প্রাণ গেল ১ বছরের শিশুর
তবে, বিজয় বা তৃষার পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
ফলে, তাঁদের সম্পর্কের কোন দিকে যাচ্ছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তৃষাকে সর্বশেষ দেখা গেছে সূরিয়ার সঙ্গে ‘করুপ্পু’ সিনেমায়। আরজে বালাজি পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে, পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগ দেওয়া থালাপতি বিজয় বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। এইচ ভিনোথ পরিচালিত অ্যাকশনধর্মী ছবিটি গত বছরের ডিসেম্বর থেকে নানা বিতর্কে জড়ানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস, আবহাওয়া অফিসের তাপমাত্রা সংক্রান্ত বার্তা
এখনো ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন