ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব


বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে বিশেষ করে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণের দিকে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে বিদ্যমান ইতিবাচক গতিকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে।

আজ রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় পিপিপি কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বুধবার বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব অর্থনৈতিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানালেন, সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে কর্তৃপক্ষ কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগে সহায়তা করছে। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরো বিনিয়োগের সুযোগ তৈরির পাশাপাশি সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রমের বিষয়টিও উঠে আসে। সৌদি উপমন্ত্রী জানান, বাংলাদেশে আরএসজিটির কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তির ব্যবহার এবং টার্মিনালের আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটি আগ্রহী।

আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত চিহ্নিত হয়েছে যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ, বন্দর অবকাঠামো ও আর্থিক সেবা খাতে বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, বিডা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে যাতে তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা এগিয়ে নেওয়া যায়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: শ্রমমন্ত্রীর পদত্যাগ ও মজুরি বৃদ্ধির দাবি শ্রমিক শক্তির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (২৮) মারা গেছেন। 

বুধবার (১৫ জুলাই) বেলা ১২টা নাগাদ ওই অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা। তবে এখনও ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো সময় অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সকালে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর দুপুর ১২টার দিকে মরদেহটিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

রাজবাড়ীর রেলওয়ে থানার (জিআরপি’র) উপপরিদর্শক এসআই মোঃ মনিরুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোন একটি ট্রেনে কাটা পড়ায় তার মৃত্যু ঘটেছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণ এবং অন্যান্য আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। একই সঙ্গে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তারও খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রেরিত সংবাদ অনুযায়ী, মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৬ চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) জেলা শাখার উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে মেলা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেলিম রেজা, যিনি এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি খাইরুল ইসলাম এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগের সদস্যসচিব আরিফুজ্জামান সোহেল।

অতিথিরা দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদানের নানা দিক তুলে ধরেন এবং এই খাতের বিকাশে মেলা আয়োজনসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মেলায় পোশাক, প্রসাধনী, খেলনা, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের ৫৪টি স্টল অংশগ্রহণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৭৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৭৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের মাধ্যমে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি সোনার বারসহ মো. মিজানুর রহমান (৬১) নামের এক পাচারকারীকে বিজিবি কর্তৃক আটক করা হয়েছে। আজ (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত একটি অভিযানে তাকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে গোপন তথ্য আসে যে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়।

বিজিবি আরো জানায়, আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে এলেও বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাকে থামায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার কোমরের লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তার ব্যবহৃত ডিওয়াই-৫০ মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মো. মিজানুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে। তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

ইরানে নতুন দফায় যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করেছে বলে দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ, ইএসটি (EST) সময় সকাল ৬টা থেকে (গ্রিনিচ মান সময় ১৩:০০) তারা ইরানের ওপর নতুন দফায় হামলা শুরু করেছে।

বুধবার বিকেলে সাড়ে চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সেন্টকম জানায়, ‘হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য ইরানি বাহিনী যেসব সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই হামলাগুলো চালানো হচ্ছে।’

এটি উল্লেখ্য যে টানা পঞ্চম দিনের মতো যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের ৭ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এছাড়া, দক্ষিণ ইরানে বিগত কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষ মারা গেছেন। এসব হামলায় অন্তত ২৬০ জন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%