১০:২০ পি.এম
পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে যাত্রা শুরু করেছে। এ প্রতিষ্ঠানটি মঠবাড়িয়া-মিরুখালী সড়কের টেম্পুস্ট্যান্ড সংলগ্ন নেহেরিকা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কার্যক্রম পরিচালনা করছে।
এই প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের শুধু জাপানি ভাষা শেখানোই নয়, বরং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং দিকনির্দেশনা দেওয়ারও কথা বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাপানে পড়াশোনা, দক্ষতা অর্জন এবং চাকরির সুযোগ পেতে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য প্রতিষ্ঠানটি কাজ করবে।
ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির সার্ভিসগুলোর মধ্যে বিভিন্ন সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন—স্টুডেন্ট ভিসা, জাপানি ভাষা প্রোগ্রাম, টিআইটিপি ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা, মাস্টার্স প্রোগ্রাম এবং জাপান দক্ষতা পরীক্ষা কর্মসূচি।
আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে উপযুক্ত প্রস্তুতি নিতে সহায়তা করা হবে। সেই সঙ্গে, জাপানে যাওয়ার বিভিন্ন সুযোগ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও শিক্ষার্থীদের প্রদান করা হবে।
মঠবাড়িয়ায় জাপানি ভাষা শেখার এই সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন