প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে জাকাত ব্যবস্থার আধুনিকায়ন, জাকাত সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এবং জাকাত বোর্ডকে আরো কার্যকর ও শক্তিশালী করার উদ্দেশ্যে গঠিত বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আজ সোমবার ধর্মমন্ত্রণালয় একটি বিবৃতিতে এ বিষয়টি জানায়।
সভায় জাকাত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, সুশাসন নিশ্চিতকরণ, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং জাকাত তহবিলের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় স্তরে জাকাত ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে তোলার জন্য বিভিন্ন সুপারিশ নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা।
এ সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহিবুল্লাহহিল বাকী, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইসলামী অর্থনীতিবিদ মাওলানা আবদুল্লাহ মাসুমসহ অন্যান্য কমিটির সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, যদি জাকাত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিনির্ভর কাঠামোর আওতায় নিয়ে আসা যায়, তবে এর সংগ্রহ ও বণ্টন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করা সম্ভব হবে, যে কারণে দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য হ্রাসে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন