০৩:১৭ পি.এম
নতুন একটি কাজ নিয়ে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দর্শকমহলে হাজির হয়েছেন। তিনি মডেল আলতাফের সঙ্গে জুটি গড়ে একটি মিউজিক ভিডিওতে উপস্থিত হয়েছেন, যা জনপ্রিয়তা অর্জন করেছে।
সংগীতশিল্পী আসিফ আলতাফের লেখা, সুর করা ও গাওয়া নতুন গানটির শিরোনাম ‘পেনসিল হিল’। এই গানের মিউজিক ভিডিওতেই আলতাফ ও মৌ চমক নিয়ে সদ্য হাজির হওয়ার সুযোগ পেয়েছেন।
দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে মৌ বলেন, 'ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে “আমার গরুর গাড়িতে” গানের মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলাম। এখন মিউজিক ভিডিওর ধরন পাল্টেছে। প্রচুর মিউজিক ভিডিও হচ্ছে। অনেক প্রস্তাব পাই কিন্তু করা হয়ে ওঠে না। আসিফ আলতাফ যখন জানালেন “পেনসিল হিল” শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে আমাকেই লাগবে। নাম শুনে বেশ আগ্রহ হলো। গানটা শুনলাম। খুব ব্যতিক্রমী একটা গান। আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে। রাজি হয়ে গেলাম।'
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী
নতুন গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আসিফ আলতাফ বলেন, 'পেনসিল হিল' অনেক আগে লেখা ও সুর করা একটি গান। আমি চেয়েছিলাম গানের সঙ্গে মানানসই একজন শিল্পী। হঠাৎ মনে হলো আমাদের শৈশবের প্রিয় শিল্পী মৌকে প্রস্তাব দিয়ে দেখা যেতে পারে। মৌয়ের রাজি হওয়াটা ছিল আমার জন্য আনন্দের সংবাদ।
এবারের ঈদুল আজহায় গানটি আসিফ আলতাফের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শক ও শ্রোতা মহলে সাড়া ফেলেছে গানটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন