০২:৪৯ পি.এম
চীনের মহাকাশ কর্মসূচিতে নতুন করে যুক্ত হয়েছে তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লং মার্চ-২সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওগান-৫১ সিরিজের ০৭, ০৮ ও ০৯ নম্বর স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়েছে।
উৎক্ষেপণের পর জানানো হয়েছে যে, তিনটি স্যাটেলাইট সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এগুলো বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং তড়িৎচৌম্বকীয় পরিবেশ পর্যবেক্ষণ ও শনাক্তকরণের কাজে ব্যবহৃত হবে।
আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমনের অবিশ্বাস্য জয়
এই উৎক্ষেপণের মাধ্যমে চীনের লং মার্চ সিরিজের রকেটের ৬৭৫তম মিশন সম্পন্ন হলো।
এর আগে গত ২৫ অক্টোবর, চীন দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের একটি বহর উৎক্ষেপণ করে। সেটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৭৪তম মিশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন