ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

"টাঙ্গাইলে মাদকাসক্ত ও মাদকদ্রব্য বিক্রি বন্ধ করার লক্ষ্য রাতেও অভিযান গ্রেফতার ৩ জন"


"টাঙ্গাইলে মাদকাসক্ত ও মাদকদ্রব্য বিক্রি বন্ধ করার লক্ষ্য রাতেও অভিযান গ্রেফতার ৩ জন"

টাঙ্গাইল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর যৌথ টাস্কফোর্স কর্তৃক টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ০৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১:৩০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল কর্তৃক টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় পরিচালিত মাদকবিরোধী অপর এক অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

জনস্বার্থে পুরো জেলায় মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে এবং চলমান থাকবে বলে জেলা প্রশাসন কর্তৃক জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে চলতি মাসের শেষ থেকে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে চলতি মাসের শেষ থেকে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আশঙ্কা প্রকাশ করেছেন যে, চলতি মাসের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এর আলোচনায় তিনি এই শঙ্কার কথা জানান।

প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ডেঙ্গু নিয়ে তিন মাসের একটি ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো। ডেঙ্গুর চিকিৎসার জন্য ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। রোগীর সংখ্যা বৃদ্ধির আশঙ্কায় বেড, স্যালাইন এবং টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।

এসময় আত্মহত্যা প্রতিরোধ নিয়ে এম এ মুহিত মন্তব্য করেন যে, মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে। কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা ঘটলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আত্মহত্যা কমানোর জন্য সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভ-য়া-বহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভ-য়া-বহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। এতে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন এবং ধোঁয়া দ্রুত আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্রকল্পের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এবং বায়েকের বিভিন্ন কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি কাস্টমস ভবন ও ক্যান্টিনেও বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। অগ্নিকাণ্ডের পর বুধবার সকাল ১০টা পর্যন্তও গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি। ফলে প্রকল্পে কর্মরতরা আন্তযোগাযোগে চরম দুর্ভোগে পড়েছেন।

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম জানান, সার্ভার রুমের প্রযুক্তিগত সরঞ্জাম ও কাগজপত্র পুড়ে যাওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে দীর্ঘ সময় ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রকল্প-সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু ঘটে। মৃত ব্যক্তির নাম ইমরুল কায়েস হৃদয় (২৬) বলে জানা গেছে।

ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায় অবস্থিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা শেখ শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমরুল কায়েস হৃদয় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হাসপাতালে ভর্তি হন। রাত ৮ টায় তার মৃত্যু ঘটে। চলতি মাসে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।

রামেক হাসপাতালের মুখপাত্র আরও জানান, বুধবার সকাল পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন করে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৭১ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরেছে শেফিল্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরেছে শেফিল্ড

শেফিল্ডের জয়ে ফিরে আসার পেছনে হামজার লড়াকু পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।নরউইচ সিটির কাছে প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী হতে দেয়নি শেফিল্ড ইউনাইটেড। তারা দ্রুত নিজেদের গুছিয়ে নিয়েছে।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-১ গোলে পরাজিত করেছে শেফিল্ড। এই গুরুত্বপূর্ণ জয়ে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী অসাধারণ ভূমিকা পালন করেছেন। পুরো ম্যাচজুড়ে তার লড়াই ও দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয় ছিল।

শনিবারের হারের ধাক্কা কাটিয়ে উঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল শেফিল্ড।তবে ম্যাচের শুরুটা সহজ ছিল না। প্রথমে স্বাগতিক ব্ল্যাকবার্ন ক্রিস্টি মন্টগোমারির চমৎকার গোলে লিড নেয়। পিছিয়ে পড়ার পর হামজা শেফিল্ডের রক্ষণ ও মাঝমাঠ গুছিয়ে নেওয়ার দায়িত্ব নেন। তিনি মাঝমাঠে বলের দখল বজায় রাখার পাশাপাশি রক্ষণকে সামলানোর কাজেও দারুণ ভারসাম্য রক্ষা করেন।

 

এ সময় গোলরক্ষক মাইকেল কুপারের দুর্দান্ত দুটি সেভ শেফিল্ডকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করে।পরবর্তীতে টম ক্যানন ও সিডি পেকের টানা দুটি গোল শেফিল্ডকে খেলায় ফেরায় এবং জয়ের বন্দরে পৌঁছে দেয়। ম্যাচ শেষে শেফিল্ডের খেলা খুব বেশি আকর্ষণীয় না হলেও খেলোয়াড়দের লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন কোচ ক্রিস ওয়াইল্ডার।

ম্যাচ শেষে ওয়াইল্ডার মন্তব্য করেন, ‘দল আরো ভালোভাবে ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে পারত। তবে ক্লাবকে ঘিরে বাইরে অনেক আবেগ ও আলোচনা চলায় সমর্থকদের শান্ত থাকা প্রয়োজন।’ চলতি মৌসুমে ছয় ম্যাচে দুটি জয়, তিনটি ড্র ও এক হারে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে শেফিল্ড। এটিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই বলে উল্লেখ করেন ওয়াইল্ডার, ‘গত মৌসুমে দলের সেরা তিন সৃজনশীল খেলোয়াড়কে হারানোর পরও আমরা সুবিধাজনক অবস্থানে আছি।’

ব্ল্যাকবার্নকে পরাজিত করে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এসেছে শেফিল্ড। বর্তমানে শীর্ষস্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের চেয়ে তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। শেফিল্ডের এই ঘুরে দাঁড়ানোর মিশনে হামজার পরিশ্রমী মানসিকতা ও ধারাবাহিকতা দলটির বড় শক্তি হয়ে উঠতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%